Tuesday , 12 September 2023 | [bangla_date]

দিনাজপুরের সাংবাদিক হুমায়ুন কবীর আর নেই

দিনাজপুরের সবার প্রিয় মুখ সাংবাদিক হুমায়ুর কবীর আর নেই। সবার প্রিয় হুমায়ুন কবীর দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর গতকাল ১১ সেপ্ট দুপুরে এম্বুলেন্সে ঢাকা থেকে দিনাজপুর আসার পথে বগুড়ায় মৃত্যুর কোলে ঢলে পড়েন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সে দুরারোগ্য ক্যান্সার রোগে ভুগছিল এবং গত প্রায় ১৫ দিন ঢাকার একটি হাসপাতালের চিকিৎসাধীন ছিল। মৃত্যুকালে সে স্ত্রী, তিন পুত্র সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছে।
পারিবারিক সূত্রে জানানো হয়েছে, আজ মঙ্গলবার দুপুর ২ টায় দিনাজপুর একাডেমি স্কুল মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং সোনাপীর কবরস্থানে তার দাফনকার্য সমাধা করা হবে।
হুমায়ুন কবীর ৮০/৯০ এর দশকে দিনাজপুর টেবিল টেনিস ক্রীড়াংগণের একটি উজ্জ্বল নক্ষত্র। এছাড়াও এটিএন বাংলা টেলিভিশনে সে দিনাজপুর প্রতিনিধি হিসাবে কাজ করতেন। তার নিজের পরিচালনায় ম্যগাজিন অনুষ্ঠান ‘অল্প স্বল্প’ দিনাজপুরে ব্যপক জনপ্রিয়তা অর্জন করেছিল। বিভিন্ন মহলের তার বন্ধু-গুনগ্রাহীরা মহান আল্লাহতালা কাছে হুমায়ুনের আত্মার মাগফেরাত কামনা করেছেন। একইসাথে হুমায়ুন কবীরের শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছে।
তার মৃত্যুতে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় মরহুমের রুহের আত্মার মাগফিরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়াও বিভিন্ন সংগঠনসহ সামাজিক সংগঠনের পক্ষ থেকেও তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চুরির সময় আটক যুবককে তিন মাসের জেল

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ্য হওয়া ইতিকে রাণীশংকৈল সংগীত বিদ্যালয়ের সংবর্ধনা

ঠাকুরগাঁওয়ে পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া, বিএনপি নেতা আটক

দিনাজপুরে ট্রাক ধা’ক্কায় মেয়ে নি’হত, বাবা আ’হত

বোচাগঞ্জে তারুণ্যো উৎসব উদযাপন উপলক্ষে র‌্যালী করেছে উপজেলা প্রশাসন

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ঠাকুরগাঁওয়ের প্রতিদ্বন্দি প্রার্থীগণের সাথে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানার মতবিনিময়

পীরগঞ্জে বীর প্রতিক রফিজ উদ্দীনের ইন্তেকাল

বোচাগঞ্জে কেক কেটে আজকের দর্পণ পত্রিকা ১১ তম প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন

ঠাকুরগাঁওয়ে সিপিবির গণ-অবস্থান ও বিক্ষোভ