Saturday , 9 September 2023 | [bangla_date]

দিনাজপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

দিনাজপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রুবেল নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকেলে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ইউনিটে তার মৃত্যু হয়।
রুবেল(৩০) দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের মোখলেছ আলীর ছেলে। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাড়ালো তিনজনে।
হাসপাতালের উদ্ধৃতি দিয়ে মিডিয়া সেলের ডাঃ সারোয়ার আলম জানান, রুবেল স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছিল। ২৭আগষ্ট তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শুক্রবার বিকাল সোয়া তিনটার দিকে আইসিইউ ইউনিটে সে মারা যায়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, রুবেলের মৃত্যুর আগে জেলার কমলপুর ইউনিয়নের আটইর গ্রামের রফিকুল মাস্টারের ছেলে মাসুদ রানা গত ১৩ আগস্ট মারা গিয়েছে। এর আগে ১১ আগস্ট জেলার চিরিরবন্দরের দামাইল গ্রামের রহিদুল ইসলামের ছেলে রাকিব (১৭)নামে এক কিশোর মারা গেছে।
সিভিল সার্জন অফিস জানায়,এ পর্যন্ত দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৫৪৬জন রোগীকে ভর্তি করা হয়েছিল। এর মধ্যে সুস্থ হয়ে ৫১৮জন হাসপাতাল ত্যাগ করেছে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ জনকে ভর্তি করা হয়েছে৷

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

মিনিবার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় পাটুয়াপাড়া জাগরনী ক্লাব বিজয়ী

ঠাকুরগাঁওয়ে নারীর প্রতি সংহিসতা প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত

৩ দিনের মধ্যে বৃষ্টির সম্ভবনা, বাড়বে তাপমাত্রা

বীরগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক অবহিতকরন কর্মসুচি 

বীরগঞ্জে ৩৫০টি ঘর পাচ্ছেন ভূমিহীনরা

বীরগঞ্জে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

পীরগঞ্জে ৩ মাদ’কসে’বীকে কা’রাদ’ন্ড

এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাস্ক বিতরণ ও করোনা রোগীদের ফল উপহার

বিরলে মরহুম সাংবাদিক আবদুল মজিদ এর  স্মরণে কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত

বিরলে মরহুম সাংবাদিক আবদুল মজিদ এর স্মরণে কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত

বোদায় করতোয়া নদীর স্রোতে সনাতন ধর্মালম্বীদের বারুনী গঙ্গা স্নান ও বারুনী মেলা