Sunday , 17 September 2023 | [bangla_date]

দিনাজপুরে দৈনিক যুগের আলো’র ৩১ তম বর্ষপূতি উদযাপন

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরে উত্তরাঞ্চলের সর্বাধিক প্রচারিত প্রথম ‘শ্রেণীর দৈনিক যুগের আলো’ ৩১ বছর পেরিয়ে ৩২ তম বর্ষ পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ সেপ্টেম্বর -২০২৩) সকাল ১০টায় দিনাজপুরের হেমায়েত আলী লাইব্রেরী মিলনায়তনে এই আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা সদর দিনাজপুর প্রতিনিধির আয়োজনে আলোচনা সভায় বিশিষ্ট শিক্ষক ও সাংবাদিক কাওসার আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক আজাহার আলী জুয়েল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ টেলিভিশন এর জেলা প্রতিনিধি এম রাশেদ মিলন, প্রথম আলো’র জেলা প্রতিনিধি শৈশব রাজু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্ত খবর পত্রিকার জেলা প্রতিনিধি সুচীর চক্রবর্তী, দৈনিক ভোরের ডাক পত্রিকার জেলা প্রতিনিধি মো.রেজা,দৈনিক নবচেতনা পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুর সাত্তার, চ্যালেন এস এর বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি উত্তম শর্মা, দৈনিক যুগের আলো পত্রিকার বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি বিকাশ ঘোষ প্রমুখ। বক্তারা বলেন,যুগের আলো বিগত ৩১ বছর ধরে উত্তরাঞ্চলের মানুষের সুখ-দুঃখের কথা বলে আসছে। গণমানুষের অধিকার আদায়ের কথা বলে আসছে। একইসাথে সমাজের নানা অসংগতি, দুর্নীতি দুর্ভোগের কথা বলে আসছে। সাম্প্রতিক সময়ে অনলাইন সংস্করণ চালু হয়ে আরো জনপ্রিয়তা পেয়েছে। উত্তরবঙ্গের দু:খী মানুষের মুখপত্র হিসেবে কাজ করছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক যুগের আলো’র জেল সদর প্রতিনিধি দয়ারাম রায়।
Bkash
Bkash Gosh

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁও জেলা আইন শৃংখলা কমিটির সভা

সেতাবগঞ্জে অসহায় মানুষের পাশে দাড়াতে কাজ করে যাচ্ছে শহীদপাড়ার যুব সমাজ

প্রেমের ফাঁদে ফেলে তরুণীকে পালাক্রমে ধর্ষণ: রাণীশংকৈলে ৪জন গ্রেফতার !

বীরগঞ্জে হঠাৎ করেই এলপিজি গ্যাস উধাও বিপাকে পড়েছেন ভোক্তারা

বীরগঞ্জে প্রথমবার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া স্কুলটির সবাই ফেল

সেতাবগঞ্জ সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বনাথ এর বিদায় সংবর্ধনা

ঢাকাস্থ পঞ্চগড় জেলা সমিতির ১ হাজার শীতবস্ত্র বিতরণ

ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা

দিনাজপুরে পৃথক অভিযানে ৫ মাদক কারবারি আটক

বিএনপি’র নেতা মনজুরুল ইসলামের পদচারনায় দিনাজপুর-১ আসনের মাঠ এখন চাঙ্গা