Monday , 11 September 2023 | [bangla_date]

দিনাজপুরে মাদক কারবারিদের হামলায় র‌্যাব সদস্য আহত \ আত্মরক্ষায় ফাঁকা গুলি

দিনাজপুরে মাদক কারবারিদের হামলায়  র‌্যাব সদস্য আহত \ আত্মরক্ষায় ফাঁকা গুলি

দিনাজপুর সদর উপজেলার নয়াবাড়ী গ্রামেমাদক বিরোধী অভিযান চালানোর সময় মাদক কারবারিদের হামলার ঘটনা ঘটেছে। এসময় হামলায় একজন র‌্যাব সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও আত্মরক্ষার জন্য চার রাউন্ড ফাঁকা গুলি করে র‌্যাব সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করেন দিনাজপুর র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দু রাজ্জাক খান।
আহত র‌্যাব সদস্য এনামুল হক (২৬) দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
শনিবার বিকেলের দিকে দিনাজপুর সদর উপজেলার কমলপুর ইউনিয়নের নয়াবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে দিনাজপুর র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দু রাজ্জাক খান বলেন, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মোটরসাইকেলে কয়েকজন সদস্য শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কমলপুর ইউপির নয়াবাড়ী গ্রামে অভিযান যায়। এসময় তারা চিহ্নিত মাদক কারবারিকে আটক করার সময় সংঘবদ্ধ অন্য কারবারিরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে র‌্যাব সদস্য এনামুল হকের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও আত্মরক্ষার জন্য চার রাউন্ড ফাঁকা গুলি করে র‌্যাব সদস্যরা।এই ঘটনায় আহত র‌্যাব সদস্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিএনপি সংস্কারের ধারক এবং সংস্কারের বাহক —–নির্বাচনী পথসভায় ডাঃ জাহিদ হোসেন

বোচাগঞ্জে প্রাণ কোম্পানির উদ্দ্যোগে অত্যাধুিনক মেশিনের সাহায্যে বোরো ধান রোপন উদ্বোধন

রাণীশংকৈল স্বেচ্ছাসেবকলীগ নেতাসহ গ্রেফতার-৫

খানসামায় বুড়াখাঁপীরের মেলা বন্ধের দাবিতে মানববন্ধন

বীরগঞ্জে ইউপি চেয়ারম্যানের দায়িত্বগ্রহণে গণসংবর্ধনা ও দোয়া মাহফিল

রাণীশংকৈল মহিলা ডিগ্রি কলেজে কমিটি গঠনে অধ্যক্ষ মহাদেব বসাকের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

দিনাজপুরে মাদ্রাসা শিক্ষার্থীদের একবেলা উন্নতমানের খাবার ও ফ্যান বিতরণ

বেশি লাভের আশায় শীতকালীন আগাম সবজি চাষ

যারা বঙ্গবন্ধুকে চেনেন না তারা তাদের জন্ম সম্পর্কে সন্দিহান -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জে উচ্চ ফলনশীল ব্রিধান-৪৮ প্রদর্শনী প্লটের শস্য কর্তন