Thursday , 7 September 2023 | [bangla_date]

দিনাজপুরে মাদ্রাসা শিক্ষার্থীদের একবেলা উন্নতমানের খাবার ও ফ্যান বিতরণ

মুমূর্ষ রোগীকে বাচাঁতে প্রয়োজনীয় রক্ত প্রদানের পাশাপাশি বিভিন্ন সামাজিক কল্যানমুলক কর্মকান্ড করে আসছে দিনাজপুর রক্তদান সমাজ কল্যান সংস্থা।
এবার তারা তীব্র তাপদাহে একটু স্বস্তি ছড়িয়ে দিতে একটি মাদ্রাসায় ৬টি ফ্যান এবং ওই মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের মাঝে একবেলা উন্নতমানের খাবার পরিবেশন করেছে রক্তদান সয়স্থাটি।
দিনাজপুর সদরের কাউগা বাজার এলাকায় মিফতাহুল উলুম কাওমী মাদ্রাসা ও এতিমখানার নব-নির্মিত ভবনের জন্য ৬টি ফ্যান উপহার দিয়েছে দিনাজপুর রক্তদান সমাজ কল্যান সংস্থা। তীব্র দাপদাহের মধ্যে মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের একটু স্বস্তি ছড়িয়ে দিতে এমন উদ্যোগের পাশাপাশি একবেলা উন্নতমানের খাবারেরও আয়োজন করে সংস্থাটি ।
এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ¦ হাফেজ মাওলানা মো: বেলাল হোসেন, রক্তদান সমাজ কল্যান সংস্থার সভাপতি রবিউল ইসলাম রাজু ও সাধারন সম্পাদক আশরাফুল ইসলামসহ অন্যান্য সদস্যরা।
সংস্থার সদস্যরা জানান, মুমূর্ষ রোগীর তাৎক্ষনিক প্রয়োজনে রক্ত যোগাড় করে আসছে সংস্থাটি। এছাড়া প্রতি সপ্তাহে একদিন দুস্থ ও অসহায়দের নিয়ে খাবারের আয়োজন করে। সমাজল্যান মুলক নানা কর্মকান্ডে এগিয়ে আসায় প্রশংসা ও আলোচনায় এসেছে সংস্থাটি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে স্কুল ছাত্রীদের সাথে বাল্যবিবাহ রোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা

অনলাইনে ড্রেস কেনা নিয়ে প্রতারণা: ঘোড়াঘাটে বিদায় অনুষ্ঠানে ৫৬জন ছাত্রী পেল নতুন ড্রেস

ভুল ব্যাখ্যা দিয়ে ধর্মকে কুলষিত করার চেষ্টা করছেন সা¤প্রদায়িক শক্তি -মনোরঞ্জন শীল গোপাল এমপি

দিনাজপুর জেলা ইজিবাইক মালিক-শ্রমিক চালক সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ভুট্টা খেতে পরে ছিল নিখোঁজ কিশোর সাইফুলের মরদেহ

রাণীশংকৈলে মুজিব বর্ষের উপহার হিসেবে কৃষকদের পাটবীজ ও রাসায়নিক সার বিতরণ

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু

খানসামা উপজেলা চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ সফিউল আযম চৌধুরী লায়ন

দিনাজপুরে জনসংগঠন ঐক্য পরিষদের উদ্যোগে র‌্যালী, মানববন্ধন ও ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান

ঠাকুরগাঁওয়ে ৪ কিশোর গ্যাং সদস্য আটক