Tuesday , 12 September 2023 | [bangla_date]

দিনাজপুরে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এ্যাড. আজিজুল ইসলাম জুগলুর ইন্তেকাল

দিনাজপুর শহরের উত্তর মুন্সিপাড়া নিবাসী মরহুম আজিম উদ্দীন আহমেদ এর ২য় পুত্র মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বৃহত্তর দিনাজপুর জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ও সভাপতি, দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক ও সভাপতি, দিনাজপুর জেলা দায়রা জজ আদালতের সাবেক পিপি, এম আব্দুর রহিম সমাজ কল্যান ও মুক্তিযুদ্ধ গবেষনা কেন্দ্রের সভাপতি বিশিষ্ট সমাজসেবক এ্যাডভোকেট আজিজুল ইসলাম (জুগলু) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
১১ সেপ্টেম্বর সোমবার সকাল আনুমানিক সাড়ে ৯টায় বার্ধক্য জনিতকারনে নিজ বাসভবন উত্তর মুন্সিপাড়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আজিজুল ইসলাম জুগলু। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী মিসেস মনোয়ারা ইসলাম, ২ পুত্র মনোয়ার আজিজ ও আয়কর আইনজীবী মোঃ মুনতাসির আজিজ (উপল) সহ অসংখ্য গুনগ্রাহী, আত্মীস্বজন, শুভাকাঙ্খি, বন্ধুবান্ধব, সহকর্মী রেখে গেছেন।
১২ সেপ্টেম্বর মঙ্গলবার দিনাজপুর জিলা স্কুল মাঠে সকাল ১০ টায় প্রথম জানাযা ও ২য় জানাযা সকাল সাড়ে ১০ টায় দিনাজপুর জেলা আইজীবী সমিতির প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। এর পর মরহুম আজিজুল ইসলাম জুগলুকে ফরিদপুর গোরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হবে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।
তার মৃত্যুতে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় মরহুমের রুহের আত্মার মাগফিরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে দুইদিনব্যাপী উদ্যোগক্তাদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে ইকো পাঠশালা এন্ড কলেজের অসাধারণ সাফল্য জেলায় সর্বোচ্চ পাশের হার অর্জন

সংঘর্ষের দৃশ্য ধারণ করায় ৪ সাংবাদিককে পেটাল ছাত্রলীগ –দোষী ব্যক্তিদের আটকের দাবিতে প্রতিবাদ সমাবেশ

আটোয়ারীতেও ভার্চুয়ালী প্রধানমন্ত্রী কর্তৃক জমিসহ গৃহ হস্তান্তর অনুষ্ঠান উপভোগ

ড. এম. এ. ওয়াজেদ মিয়া ইঞ্জিনিয়ারিং কলেজের প্রবেশমুখে ঠাকুরগাঁওয়ে ৩ ভেন্ট বিশিষ্ট কালভার্ট ও সংযোগ সড়ক উদ্বোধন

পীরগঞ্জে গ্রাম উন্নয়ন কমিটির মতবিনিময় সভা

হাবিপ্রবিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত

চাঞ্চল্যকর অপহরণ মামলার আসামী দিনাজপুরে গ্রেফতারসহ ভিকটিম উদ্ধার

পীরগঞ্জে স্বাধীনতা শিক্ষক পরিষদের আলোচনা সভা

চিরিরবন্দরে কিশোরীকে ধর্ষণ, ধর্ষক আটক