Saturday , 9 September 2023 | [bangla_date]

দিনাজপুরে মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে রোগীর মৃত্যু

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ তলার বারান্দা থেকে নিচে পড়ে আমিনা খাতুন নামে এক রোগীর মৃত্য হয়েছে।
শনিবার সকাল ৮টার দিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটার ভবনের নীচ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
ধারণা করা হচ্ছে,শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় বিছানা ছেড়ে উঠে হাসপাতালের ৪র্থ তলার বারান্দা থেকে নিচের দিকে ঝুঁকেছেন কিংবা পড়ে গেছেন।
মৃত বৃদ্ধা আমিনা খাতুন(৭৫) দিনাজপুরের পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উত্তর শালন্দর (নয়াপাড়া) গ্রামের আফছার আলীর স্ত্রী।
হাসপাতাল সুত্র ও পুলিশ জানায়, মৃত আমিনা খাতুন জ্বরসহ অন্যান্য বার্ধক্যজনিত সমস্যা নিয়ে গত ৫ সেপ্টেম্বর হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। কিন্তু ওয়ার্ডে শয্যা না থাকায় রোগীকে মেডিসিন বিভাগের বারান্দার মেঝেতে থাকার ব্যবস্থা করা হয়। মায়ের সঙ্গে তার ছেলে আফতাব আলী ও তাঁর স্ত্রী ছিলেন। একসময় রাতে তাঁরা স্বামী-স্ত্রী ঘুমিয়ে পড়েন। হঠাৎ গভীর রাতে তার মাকে বিছানায় দেখতে না পেয়ে খোজাখুজি শুরু করেন। পরে শনিবার সকাল ৮টার দিকে আমিনা খাতুনের মরদেহ হাসপাতালের নিচে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ফরিদ এর সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে কোতোয়ালি থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। গত ৫ সেপ্টেম্বর দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডে আমিনা খাতুনকে ভর্তি করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কাহারোলে ঘরে ঘরে চলছে নবান্নের প্রস্তুতি

চিরিরবন্দরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

শীতের জেলা পঞ্চগড়ে শুরু হচ্ছে শীতের কাঁপন এক সপ্তাহ ধরে মৌসূমের দেশের সর্বনিম্ন তাপমাত্রা  তেঁতুলিয়ায় ১৫-১৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হচ্ছে

শীতের জেলা পঞ্চগড়ে শুরু হচ্ছে শীতের কাঁপন এক সপ্তাহ ধরে মৌসূমের দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১৫-১৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হচ্ছে

ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য সুজনের জামিন না মঞ্জুর জেলগেটে দুই দিনের জিজ্ঞাসাবাদের নির্দেশ প্রদান করে আদালত ।

কাহারোলে ট্যাপেন্ডালসহ মা-দক ব্যবসায়ী আ-টক

দিনাজপুরে রথযাত্রা অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ও দায়রা জজ শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা সারাবিশে^র অসাম্প্রদায়িকতা ও মানবতার সেতু বন্ধন

পল্লীশ্রীর উদ্যোগে এবং পিকেএসএফ এর সহযোগিতায় আর্থোপেডিক্স ও মেডিসিন বিষয়ে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প

দিনাজপুর শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ফলাফলে এবার পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা দু’টিই কমেছে.পাশের হার ৭৬.৮৭ শতাংশ

করোনায় আরও ২৩৯ জনের মৃত্যু, শনাক্ত ১৫২৭১

বিখ্যাত অ্যামাজনে চাকরি ডাক পেলেন হাবিপ্রবির খায়রুল বাসার