Friday , 22 September 2023 | [bangla_date]

দিনাজপুরে রাস্তা সংস্কার দাবিতে ঘন্টাব্যপী সড়ক অবরোধ

দিনাজপুর শহরের ব্যস্ততম মালদহপট্টি সড়কের মাঝখানে বেরিকেড দিয়ে সাধনার মোড় এলাকার সড়কটি সংস্কারের দাবিতে ঘন্টাব্যপী অবরোধ করেছে স্থানীয় সাধারণ ব্যবসায়ীরা।
এসময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও স্থানীয় কাউন্সিলরের হস্তক্ষেপে অবরোধকারীদের দাবী সম্পর্কে দিনাজপুর পৌর মেয়রের সাথে বসার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় ব্যাবসায়ীরা।
অবরোধকালীন বক্তারা বিভিন্ন শ্লোগান দিতে দিতে বলেন, বছরের পর বছর সময়মত ট্যাক্স, ভ্যাট, ট্রেড লাইসেন্স ফি দিলেও পৌর সুবিধা থেকে বঞ্চিত তারা। রাস্তাটি সংস্কারের অভাবে বিশেষ করে সামান্য বৃষ্টিতে খানা খন্দে ভরা গর্ত পানিতে ভরে থাকে। এতে চলাচল অনুপযোগী হয়ে পড়ে এবং দুর্ঘটনার শিকার হয় পথচারীসহ সাধারণ মানুষ। জনদুর্ভোগ কাটাতে পৌর কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা।
এসময় স্থানীয় কাউন্সিলর আব্দুলাহ রাস্তাটি সংস্কারের আশ্বাস দিয়ে বক্তব্য রাখেন। অবরোধে বক্তব্য রাখেন, দিনাজপুর শহরের মালদহপট্রি সাধনা মোড়, ব্যাবসায়ী সমিতির সভাপতি মিজানুর রহমান, আমির হোসেন, বিমোল পাল, মাসুদা, পিন্টু দাস, মহসিন, মাইনুল, ও মমিন প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবি ও থাইল্যান্ডের কাসেটসার্ট ইউনিভার্সিটি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

হরিপুরে বৃদ্ধা সলেমা বেগমের ভাগ্যে জোটেনি প্রধানমন্ত্রীর প্রকল্পের একটি ঘর

বীরগঞ্জে স্কুল ছাত্রীকে উত্যক্তের প্রতিবাদে মহিলা পরিষদের স্মারকলিপি

ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতির সাধারণ সভা

শিক্ষক সমিতি বীরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন

দিনাজপুর-বীরগঞ্জ সড়ক শিমুলে রাঙা

পীরগঞ্জে সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেফতারে স্বারকলিপি

পীরগঞ্জে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার নার্সিং ইন্সটিটিউট উদ্বোধন

দেবীগঞ্জে দাড়িয়ে থাকা ট্রাক্টরের সাথে ধাক্কা লেগে বাবা ছেলেসহ ৩ মোটরসাইকেল আরোহী নিহত

ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘টিকটিকি