Tuesday , 12 September 2023 | [bangla_date]

দিনাজপুরে লায়ন্স ক্লাবের বিনামূল্যে ডায়াবেটিস স্বাস্থ্যক্যাম্প সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: লায়ন্স ক্লাব অব দিনাজপুর এর আয়োজনে ও ডায়াবেটিস হাসপাতালের সহযোগিতায় শহরের পুরাতন রেলব্রীজ সংলগ্ন মাঠে বিনা মূল্যে ডায়াবেটিস পরীক্ষা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ৮টায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। লায়ন্স ক্লাব অব দিনাজপুরের প্রেসিডেন্ট লায়ন এমএ খালেকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সেক্রেটারী লায়ন মিজানুর রহমান পাটোয়ারী বাবু, ট্রেজারার লায়ন মোঃ মোর্কারম হোসেন, জয়েন্ট সেক্রেটারী লায়ন মোঃ শাহ্ আলম, পাস্ট প্রেসিডেন্ট লায়ন রেজওয়ান হোসেন চৌধুরী রানা, ডিরেক্টর লায়ন মোর্কারম হোসেন খান, আইপিপি মোঃ লায়ন মোঃ সাইদুর রহমান, সদস্য লায়ন কবিরুল হাই ছবি প্রমুখ। ডায়াবেটিস চিকিৎসা পরীক্ষা করেন মেডিকেল অফিসার ডাঃ মুহতাসিম লতিফুল ইসলাম, প্রিন্সিপাল নিউট্রিশন অফিসার মোঃ হাবিবুর রহমান সহ অন্যান্য মেডিকেল অফিসারবৃন্দ। উক্ত ডায়াবেটিস পরীক্ষায় এলাকার সর্বস্তরের মানুষের মাঝে এ সেবা দেয়া হয়। বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষায় রেলব্রীজ সংলগ্ন এলাকার শত শত মানুষ এ কার্যক্রমে অংশ নেন। এই পরীক্ষা চলাকালে এলাকার মানুষ এ কার্যক্রমকে শতস্ফূর্তভাবে চিকিৎসা সেবা গ্রহন করে।
উল্লেখ্য, লায়ন্স ক্লাব অব দিনাজপুর এর আয়োজনে ও ডায়াবেটিস হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট বন্ধ

প্রেমের টানে আসা ভারতীয় তরুণীকে বিএসএফের কাছে হস্তান্তর তেঁতুলিয়া সীমান্তে

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত সাইকেল আরোহী আলম হোসেন পরিবারের মাঝে খাদ্রসামগ্রী বিতরণ

দিনাজপুরে পৃথক সড়ক দূর্ঘটনায়  নিহত-২, আহত-১

দিনাজপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত-২, আহত-১

পঞ্চগড়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচি  বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

পঞ্চগড়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ঘোড়াঘাটে ট্যাবলেট সহ একজন আটক

খানসামায় পৃথক ঘটনায় দুইজনের অপমৃত্যু

পঞ্চগড়ের দু’টি আসনে মনোনয়নপত্র দাখিল করলেন বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন দলের ১৯ প্রার্থী

আটোয়ারীতে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দিনাজপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয় (বাংলা স্কুল) এর বার্ষিক ফলাফল প্রকাশ- অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত