Saturday , 16 September 2023 | [bangla_date]

দিনাজপুরে ১৩ কেজি গাঁজাসহ নারী মাদককারবারি আটক

গাঁজাসহ স্বামীর গ্রেফতারের দুদিন পর স্ত্রীকেও গাঁজাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
দিনাজপুর সদরের শেখপুরা ইউনিয়নের দিঘন গ্রামের একটি বাড়িতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৩ কেজি গাঁজাসহ নুরবানু নামে এক নারী মাদককারবারিকে আটক করে তারা।
বৃহস্পতিবার দিবাগত রাতে দিনাজপুর সদরের শেখপুরা ইউপির দিঘন গ্রামে এ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর কার্যালয়ের একটি দল। আটক মাদককারবারি নুরবানু শেখপুরা ইউনিয়নের এর আগে মাদকসহ আটক আবুজারের স্ত্রী। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ৪ লক্ষাধিক টাকা দাবী তাদের।
বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর(ডিএনসি) দিনাজপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর জানান, মাদকমুক্ত দিনাজপুর গড়তে নিয়মিত অভিযান চলছে। আটক আবুজার দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে পাইকারি ও খুচরা মাদক সরবরাহ করে আসছিল। গত মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ৫০কেজি গাঁজাসহ আবুজারকে আটক করে ডিএনসি। তবে তাকে আটকের পর স্ত্রী নুরবানু মাদক ব্যবসা সচল রাখতে চেয়েছিল। স্বামীর মাদক ব্যবসা পরিচালনা করার লক্ষ্যে আটক নুরবানু গাঁজার চালান এনে পাইকারি বিক্রি শুরু করতে গিয়ে আটক হয়। তবে এ ঘটনায় পলাতক রয়েছে তাদের অন্যতম সহযোগী সেলিনা। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

অপরাধ বন্ধে মুঠোফোন উদ্ধারে বিসিপিআরটিএ পঞ্চগড় সহ সকল জেলায় কাজ করছে

ঠাকুরগাঁওয়ে বুড়ির বাঁধ এলাকায় শুরু হয়েছে মাছ ধরা উৎসব !

আইনশৃংখলা রক্ষার্থে সাংবাদিকদের সহযোগিতা চাই —– রাণীশংকৈলে নবাগত ওসি

কাহারোলে তথ্য আপার উঠান বৈঠক

কাহারোলে তথ্য আপার উঠান বৈঠক

রাণীশংকৈলে বঙ্গমাতার জন্মবার্ষিকীতে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ

পীরগঞ্জে গ্রাম আদালত শক্তিশালী করণ বিষয়ক মতবিনিময় সভা

রাণীশংকৈলে অফিসে বসে ধূমপান করছেন উপজেলা প্রকৌশলী !

৫ আগস্টের আগে খুলছে না কারখানা

ইতিহাসে প্রথম বিশ সহস্রাধিক  কণ্ঠে পবিত্র, শ্রীমদ্ভ গবদ্গীতা পাঠ

ইতিহাসে প্রথম বিশ সহস্রাধিক কণ্ঠে পবিত্র, শ্রীমদ্ভ গবদ্গীতা পাঠ

দিনাজপুরে বিশ^ চক্ষু দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী আলোচনা সভা ও ফ্রি চক্ষু পরীক্ষা ক্যাম্প