Saturday , 2 September 2023 | [bangla_date]

নিখোঁজের একদিন পর আত্রাই নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: বন্ধুদের সাথে আত্রাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার একদিন পর যতন রায় নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
গতকাল শনিবার সকালে দিনাজপুরের খানসামা উপজেলায় আত্রাই নদীর বাদলাঘাট এলাকা থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।
এর আগে শুক্রবার দুপুরে যতন রায় শুক্রবার দুপুরে যতন রায় তার ১১জন বন্ধুসহ খানসামার জয়গঞ্জের শালবন নামকস্থানে আত্রাই নদীতে গোসল করতে নামে। গোসল করার একপর্যায়ে যতন রায় নদীর মধ্যে তলিয়ে নিখোঁজ হয়।
মৃত যতন রায় (১৭) নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের নটখানার বালাপাড়া গ্রামের কান্দু রায়ের ছেলে।
স্থানীয়রা ও স্থানীয় ইউপি সদস্য পীযূষ জানান, গত শুক্রবার দুপুরে যতন রায় তার ১১জন বন্ধুসহ খানসামা উপজেলার জয়গঞ্জের শালবন নামকস্থানে এসে আত্রাই নদীতে গোসলে নামে। একপর্যায়ে যতন রায় নদীর পানিতে তলিয়ে যায়। বন্ধুরা তাকে নদীতে অনেক খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে এলাকাবাসীর সহযোগিতা নেয়। পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে খোঁজাখুঁজি করে তারাও ব্যর্থ হন। এরপর তারা রংপুরের ডুবুরি দলকে খবর দেন। তারা ঘটনাস্থলে এসে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান করে ব্যর্থ হন। সন্ধ্যা হওয়ায় রংপুরের ডুবুরি দল তাদের কার্যক্রম স্থগিত করেন। এরপর শনিবার সকালে তার মরদেহ ভেসে ওঠে।
খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দায়িত্বপ্রাপ্ত অফিসার মো. নজরুল ইসলাম জানান, গত শুক্রবার খবর পেয়ে অভিযান চালায়। তাকে খুঁজে পাইনি। এরপর রংপুরের ডুবুরি দল ঘটনাস্থলে এসে খোঁজাখুঁজির একপর্যায়ে সন্ধ্যা হয়ে গেলে কাজ স্থগিত করি। পরে শনিবার সকালে যতনের মরদেহটি ভেসে ওঠে। মরদেহটি উদ্ধার করে পুলিশের নিকট হস্তানান্তর করি।
খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) চিত্ত রঞ্জন রায় বলেন, নিখোঁজ হওয়া ছেলেটিকে উদ্ধার করতে ফায়ার সার্ভিস ও রংপুর থেকে ডুবুরিদল আসে। সন্ধ্যা হওয়ায় উদ্ধার কার্যক্রম বন্ধ করা হয়। এলাকাবাসীকে উদ্বুদ্ধ করে পুলিশ বাহিনীর উপস্থিতিতে রাতভর উদ্ধার অভিযান অব্যাহত থাকে। পরে শনিবার সকালে যতনের মরদেহ নদীতে ভেসে উঠে। ফায়ার সার্ভিস আমাদের কাছে মরদেহ হস্তানান্তর করলে আমরা পরিবারের নিকট হস্তানান্তর করি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

তেতুলিয়ায় ৭ হাজার ৫ শ প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ

চাকুরী স্থায়ীকরণের দাবিতে মেডিকেল কলেজ হাসপাতালের আউটসোর্সিং কর্মচারীদের মানববন্ধন ও কর্মবিরতি

ঠাকুরগাঁওয়ে জাবেদের হত্যকারীদের বিচারের দাবিতে জাবেদের মরদেহ রাস্তায় রেখে সড়ক অবরোধ করে প্রতিবাদ বিক্ষোভ

দিনাজপুরে ব্যতিক্রমধর্মী শিশু শিক্ষার্থীদের মানবিক সাহায্য প্রদান

আটোয়ারীতে উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভা

বীরগঞ্জে ইউপি চেয়ারম্যান ও মেম্বারের লাঞ্ছিতের ঘটনায় প্রাথমিক তদন্তে ইউএনও

পঞ্চগড় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি

রাণীশংকৈলে হত্যা মামলার আসামীদের ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবীতে মানববন্ধন,বিক্ষোভ

ঠাকুরগাঁওয়ে ফেনসিডিল ও মাদক সহ ২ ব্যবসায়ি আটক করেছে পুলিশ

সরকার মহিউদ্দিন হিমেলের ইংল্যান্ডের লিঙ্কনস ইন ইউনিভার্সিটি থেকে বার-এট-ল অর্জন