Monday , 11 September 2023 | [bangla_date]

পঞ্চগড়ে তিন দিনব্যাপী অনুসন্ধানমূলক রিপোর্টিং বিষয়ক কর্মশালা

পঞ্চগড় প্রতিনিধি\পঞ্চগড়ে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট-পিআইবির আয়োজনে পঞ্চগড় জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীদের নিয়ে তিন দিনব্যাপী অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ কর্মশালা গতকাল রোববার শেষ হয়েছে। বিকালে পঞ্চগড় সার্কিট হাউজ মিলনায়তনে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সনদপত্র বিতরণ করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম।
পিআইবির পরিচালক (প্রশাসন ও অধ্যয়ন-প্রশিক্ষণ) শেখ মজলিশ ফুয়াদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে কোর্স সমন্বয়কারী জিলহাজ উদ্দিন নিপুন, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সিনিয়র সংবাদিক শহীদুল ইসলাম শহীদ ও এ রহমান মুকুল বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জামিল চৌধুরী ডলার। প্রশিক্ষণে জেলার পাঁচ উপজেলার ৩৫জন সাংবাদিক অংশ নেয়। গত শুক্রবার সকালে তিন দিনব্যাপী ওই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ দেলওয়ার হোসেন প্রধান। প্রশিক্ষণ প্রদান করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. প্রদীপ কুমার পান্ডে, পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন ও নিউইয়র্ক টাইমসের স্ট্রিংগার জুলফিকার আলী মানিক।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
বোদায় মোটরসাইকেলের  ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

বোদায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

পঞ্চগড়ে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান

বিখ্যাত অ্যামাজনে চাকরি ডাক পেলেন হাবিপ্রবির খায়রুল বাসার

ঠাকুরগাঁওয়ে একসঙ্গে ৩ সন্তানের জন্ম দিলেন যুথী

প্রেসক্লাবের আলোচনা সভায় বক্তারা জাতিকে মেধাশুন্য করতেই হানাদারেরা নির্মমভাবে হত্যা করেছিলো বাঙালী বুদ্ধজীবিদের

শালবনের শুকনো পাতা কুড়িয়ে যাদের জীবন চলে

বীরগঞ্জে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন 

পরীমণির মুক্তি চেয়ে প্রেসক্লাবে বিক্ষোভ

বিরামপুরে পিকআপের ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহীর