Sunday , 17 September 2023 | [bangla_date]

পঞ্চগড়ে বাপা’র আঞ্চলিক শাখা সম্মেলন

পঞ্চগড় প্রতিনিধি\পরিবেশ সবুজের, জীবন আনন্দের। আনন্দ উদযাপনে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলি এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা’র পঞ্চগড় আঞ্চলিক শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার সকালে পঞ্চগড় জেলা পরিষদ কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ কার্যালয়ে শেষ হয়। পরে জেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বাপা’র পঞ্চগড় শাখার আহŸায়ক অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম খায়েরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলগীর কবির। আমন্ত্রিত অতিথি হিসেবে সাবেক সংসদ সদস্য নাজমুল হক প্রধান এবং বিশেষ অতিথি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সংগঠনের যুগ্ম সম্পাদক ফরিদুল ইসলাম ফরিদ বক্তব্য রাখেন। আলোচক হিসেবে বাপা’র সদস্য সরকার হায়দার এবং সম্মেলন প্রস্তুত কমিটির আহŸায়ক স্বাগত বক্তব্য দেন। সম্মেলনের দ্বিতীয় অধিবেশন বিকেলে সদস্যদের মতামতের ভিত্তিতে বাপা’র গঠনতন্ত্র মোতাবেক ২১ সদস্য বিশিষ্ট পঞ্চগড় আঞ্চলিক শাখার জন্য একটি কমিটি ঘোষনা করা হয়। কমিটির প্রথম সভায় সকলের সম্মতিতে কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে বলে জানা গেছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে কুরিয়ার সার্ভিস থেকে ৭৫ বস্তা চা আটক

বীরগঞ্জে আমণ ধান ক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃ*ত্যু

ঢাকাস্থ মাদারীপুর সাংবাদিক ফোরামের নেতৃত্বে এবিএম সেলিম আহম্মেদ সভাপতি- শিকদার আবদুস সালাম সম্পাদক

শহীদ ক্যাডে স্কুলের মেধাবী বৃত্তি পরীক্ষায় সদরের ৫০টি স্কুলের ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

ঠাকুরগাঁও পৌরসভার মধ্যে টোল আদায় বন্ধ হচ্ছে

পঞ্চগড়ে সাবেক তিন এমপি এবং তৎকালীন ডিসি-এসপিসহ ১৫৪জনের নামে মামলা \ তদন্ত সাপেক্ষে এজাহারভুক্ত করার নির্দেশ আদালতের

বোচাগঞ্জে মেধাবী শিক্ষার্থী রিয়া’র পাশে দারালেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

সেতাবগঞ্জ পৌর বিএনপির সদস্য নবায়ন উদ্বোধন

আটোয়ারীতে শীতের তীব্রতায় খেটে খাওয়া মানুষের দুর্ভোগ চরমে

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বিএনপির সাংগঠনিক সভা ও সম্মেলনকে কেন্দ্র করে আলোচনা সভা