Wednesday , 6 September 2023 | [bangla_date]

পঞ্চগড়ে শব্দ সচেতনতা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

পঞ্চগড় প্রতিবেদক্\ পঞ্চগড়ে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে শব্দ সচেতনতামূলক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে শব্দদ‚ষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর দিনব্যাপী ওই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিয়াজউদ্দিন। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউসুফ আলী। এ সময় তিনি শব্দ দূষণ সৃষ্টি ও কুফল, দূষণ থেকে মুক্ত থাকার উপায় এবং করণীয় বিষয় তুলে ধরেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এস এম শফিকুল ইসলাম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রামানিক, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. তৌহিদুল ইসলাম ভূঁইয়া প্রমুখ বক্তব্য রাখেন। কর্মশালায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা শব্দ দুষণের ফলে সৃষ্ট সমস্যা ও উত্তরণ এবং নিয়ন্ত্রণ বিষয়ে নানা প্রশ্ন করেন। পরে শিক্ষাথীদের প্রশ্নের উত্তর দেন অতিথিরা। দিনব্যাপী প্রশিক্ষণে জেলা শহরের চারটি শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

শিক্ষার আলো ছড়াচ্ছে শতবর্ষি গোলাম মোস্তফা পাইলট উচ্চ বিদ্যালয়

করোনায় আরও ২৩৯ জনের মৃত্যু, শনাক্ত ১৫২৭১

সেনাবািহনীতে চাকুরি দেয়ার অভিযোগে অর্থ আত্মসাত হরিপুরে তিনজন আটক

হরিপুরে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব পেয়ে উচ্ছসিত শিক্ষার্থীরা

দিনাজপুর জেলা বিএনপির রাজপথের সৈনিক বখতিয়ার আহমেদ কচির উদ্যোগে পৌরসভার ১২ ওয়ার্ড ও সদর উপজেলার ১০ ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দের মিলন মেলা

পঞ্চগড়ে সাত হাজার শিশুকে নিয়ে শীত আনন্দ উৎসব

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শাহরিয়ারের অকাল মৃত্যুতে গ্রামের বাড়ী বিরলে শোকের ছায়া

দিনাজপুরে বার্ষিক পুষ্টি কর্ম পরিকল্পনা ইউনিয়ন মাল্টি স্টেকহোল্ডারদের নিয়ে কর্মশালা

বীরগঞ্জে বিশ্ব এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ পালিত

ঠাকুরগাঁওয়ে নারী ও শিশু সুরক্ষায় অভিজ্ঞতা বিনিময় ক্যাম্পেইন