Tuesday , 12 September 2023 | [bangla_date]

পীরগঞ্জে আদিবাসীদের সামাজিক সহায়তা বিষয়ে সংবেদনশীল সভা

পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আদিবাসী জনগোষ্ঠির বিভিন্ন সেবা ও সামাজিক সহায়তা ইস্যুতে সরকারি কর্মকর্তা এবং স্টোকহোল্ডারগণের সাথে সংবেদনশীল সভা হয়েছে। মঙ্গলবার সকালে ইএসডিও প্রেমদীপ প্রকল্পের আয়োজনে হেক্স ইপার এর সহযোগীতায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা হয়। উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির এর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আখতারুল ইসলাম পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা সমাজসেবা অফিসার এস এম রফিকুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা খালেদ মোশারফ, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মজিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা জিন্নাতারা ইয়াছমিন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা সানজিদ হাসান, বিএমডিএ’র সহকারী প্রকৌশলী আলমগীর রুহুল ইসলাম, পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, হিন্দু বৌদ্ধ ক্ষ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক গোপী কৃষ্ণ রায়, পীরগঞ্জ উপজেলা এ্যাডভোকেসী প্লাটফর্মের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান সহ বিভিন্ন কমিউনিটির দলিত আদিবাসী নেত্রীবৃন্দ। সভা সঞ্চালনা করেন প্রেমদীপ প্রকল্পের ইকোনোমিক ডেভলপমেন্ট অফিসার রওশন জামাল চৌধুরী। এ সময় উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, ইএসডিও প্রেমদীপ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী কাজী মোঃ সেরাজুস সালেকীন, উপজেলা ম্যানেজার অরুন চন্দ্র শীল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলায় বসবাসরত দলিত আদিবাসীদের বিভিন্ন সামাজিক সহায়তা বৃদ্ধি, সরকারী আবাসনে প্রবেশাধিকার ও বিভিন্ন অর্থনেতিক উন্নয়ন কার্যক্রমে অর্থনেতিক সহায়তা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা পর্যায়ের সকল দপ্তরের প্রধান গন, সামাজিক নেতা, ধর্মীয় নেতা ও দলিত আদিবাসী নেতৃবৃন্দের সাথে আলোচনা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে নিত্যপণ্যের বাজার দর উর্দ্ধগতি রোধে মনিটরিং কমিটির সাথে মতবিনিময় সভা

হাদী হত্যার প্রতিবাদে বীরগঞ্জে বিক্ষোভ ও অবস্থান কর্মসুচি পালন

উপজেলা প্রানিসম্পদ দপ্তরের উদ্যোগে স্কুল মিল্ক কর্মসূচীর উদ্বোধন

আটোয়ারী সাব রেজিস্ট্রি অফিসে তথ্য সংগ্রহ  করতে গিয়ে সাংবাদিক লাঞ্চিত ঘটনায় মামলা

আটোয়ারী সাব রেজিস্ট্রি অফিসে তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্চিত ঘটনায় মামলা

উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দিলেন খানসামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাইফুল ইসলাম

ঠাকুরগাঁওয়ের দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা

বীরগঞ্জে শিশু বিবাহ প্রতিরোধে সচেতনতামূলক নাটিকা

আটোয়ারীতে ভোটার দিবস পালিত

আটোয়ারীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

পীরগঞ্জে ইজিবাইক চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ