Friday , 22 September 2023 | [bangla_date]

পীরগঞ্জে ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার শেষ বিকেলে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া চৌরাস্তা ব্রাক স্কুল হল রুমে ইউনিয়ন বিএনপি এ সভার আয়োজন করেন।

সভায় ভোমরাদহ ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ,সহ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া,যুগ্ন সম্পাদক অধ্যাপক জিল্লুর রহমান জুয়েল, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হামিদুল ইসলাম,সাধারণ সম্পাদক আব্দুল খালেক, সেচ্ছাসেবক দলের সভাপতি আবু সাঈদ প্রমুখ।

বর্ধিত সভায় বক্তারা বলেন, বর্তমান সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তনের কোনো সুযোগ নেই। আমাদের এক দফা এক দাবি হাসিনা সরকারের পদত্যাগ । তাই আগামীদিনের আন্দোলনে এক দফা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং সংগ্রামে ঝাপিয়ে পড়তে হবে।

সভা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে থেকে আগত বিপুল সংখ্যক বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে এমকেপি’র উদ্যোগে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠানে বক্তারা শুধু আইন দিয়ে বাল্য বিবাহ প্রতিরোধকরা সম্ভব নয়

ফুলবাড়ী প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে বদলী জনিত বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা

আটোয়ারীর জিল্লুর রহমান (চয়নুল) স্বাভাবিক জীবন ফিরে পেতে আকুতি

বীরগঞ্জে ২১৭ তম কাব স্কাউট লিডার বেসিক কোর্স সম্পন্ন

দিনাজপুরে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

বীরগঞ্জে ঐতিহ্যবাহী ঢোমঢমিয়া কালীর মেলায় ১৪৪ ধারা জারি

বোদায় ঝরে পরা শিশুদের পাঠদানে শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের নির্মাণ কাজ শুরু

ঠাকুরগাঁওয়ে ব্যস্ততার পরিবর্তে অস্তিত্ব টেকানোর লড়াইয়ে মৃৎশিল্পীদের তৈরি বিভিন্ন পণ্য !

ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য সুজনের জামিন না মঞ্জুর জেলগেটে দুই দিনের জিজ্ঞাসাবাদের নির্দেশ প্রদান করে আদালত ।

বিরামপুরে নবান্নের উৎসবমুখর আমেজ: নতুন ধানের ঘ্রাণে প্রাণবন্ত গ্রাম-শহর