Monday , 4 September 2023 | [bangla_date]

পীরগঞ্জে খেতমজুর ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত

পীরগঞ্জ প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জমি,কাজ,
মজুরী,পেনশন ও রেশনিং এর লড়াই জোরদার করার লক্ষ্যে বাংলাদেশ খেতমজুর ইউনিয়নের
পতাকা তলে ঐক্যবদ্ধ হতে ঠাকুরগাঁও জেলা খেতমজুর ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলন
হয়েছে।

সোমবার (৪ সেপ্টম্বর) সকালে পৌর শহরের পূর্ণিমা কমিউনিটি সেন্টারে সম্মেলনে
খেতমজুর ইউনিয়ন ঠাকুরগাঁও জেলা কমিটির সভাপতি ফয়জুল ইসলামের সভাপতিত্বে ও
সাধারণ সম্পাদক ধনেশ্বর বর্ম্মনের সঞ্চালনায় প্রথম অধিবেশনে প্রধান অতিথির
বক্তব্য রাখেন খেতমজুর ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও সাবেক সংসদ
ইয়াসিন আলী।

জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য সাবেক অধ্যাপক তাজুল ইসলাম,
এ্যাডভোকেট ইমরান হোসেন চৌধুরী,জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনোয়ার
হোসেন চৌধুরী, জেলা কমিটির সদস্য ও উপজেলা কমিটির সভাপতি আবু জাহেদ
জুয়েল, গোলাম রসুল, নাজমুল হুদা,রফিক ইসলাম,
অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় প্রমুখ।

ওয়ার্কারস পার্টি ও খেতমজুর ইউনিয়নের নেতারা সম্মেলন উপলক্ষে একটি র‌্যালী বের
করে র‌্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দ্বিতীয় অধিবেশনে
মিলিত হয়। পরে সবার সম্মতিতে অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় কে সভাপতি ও ধনেশ্বর
চন্দ্র বর্ম্মন কে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা
করেন। খেতমজুর ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী।

এসময় সম্মেলনে জেলা ও উপজেলা ওয়ার্কার্স পার্টি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন
পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

অতিবৃষ্টিপাতে দিনাজপুরের নদীর পানিতে নিম্মাঞ্চল প্লাবিত \ আত্রাই নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত

বীরগঞ্জে ২১৭ তম কাব স্কাউট লিডার বেসিক কোর্স সম্পন্ন

চুরি রোধে রাত জেগে রসুন ক্ষেত পাহারায় কৃষক ; শিয়ালের কামড়ে আহত ১০

অর্গানিক প্রসাধনী পণ্য ব্যবহার নিয়ে দিনাজপুরে সেমিনার

ভারত থেকে এলসি’র মাধ্যমে টমেটো আনা সাময়িক স্থগিতের দাবিতে পঞ্চগড়ে টমেটো চাষী ও ব্যবসায়ীদের মানববন্ধন

পদ নিয়ে সমঝোতা না হওয়ায় সম্মেলন স্থগিত রানীশংকৈল উপজেলা বিএনপির

বিএনপি’র ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ওয়ার্ড ভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাহারোলে ধানের বাম্পার ফলন দাম পেয়ে কৃষকেরা খুশী

দিনাজপুরসহ উত্তরাঞ্চলে শুরু হয়েছে ঐতিহ্যবাহী ‘ভাদর কাটানি’ উৎসব

পীরগঞ্জে গ্রাম আদালত শক্তিশালী করণ বিষয়ক মতবিনিময় সভা