Tuesday , 12 September 2023 | [bangla_date]

পীরগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেপ্তার -২

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৫০ পিচ নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পীরগঞ্জ থানা পুলিশ। সোমবার বিকালে উপজেলার সেনগাঁও গ্রামে অভিযান চালিয়ে মাদক সহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, সেনগাঁও ইউনিয়নের বনডাংগা গ্রামের এনামুলের ছেলে মেহেদী হাসান মিঠুন আনারুলের ছেলে আলমগীর হোসেন। তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে।
এস আই স্বপন কুমার রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম সোমবার বিকালে উপজেলার সেনগাঁও ইউনিয়নে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাদের ৫০ পিচ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ হাতে নাতে গ্রেপ্তার করা হয়।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শেখ জানান, তাদের বিরুদ্ধে থানায় একটি মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করে জেল হাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সেতাবগঞ্জে সাংবাদিক আব্দুস সাত্তারের রোগ মুক্তি কামনায় দোয়া

আজও রাষ্ট্রীয় স্বীকৃতি না পাওয়ায় ভাষা সৈনিক মোহাম্মদ সুলতালকে ভুলে যেতে বসেছে পঞ্চগড় সহ দেশের মানুষ

দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নির্বাচনে মোট ৩০ প্রার্থির মনোনয়নপত্র দাখিল

নবগঠিত সেনুয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মোলানখুড়ী নাম পরিবর্তন করে সেনপাড়াঃ প্রতিবাদে মানববন্ধন।

বীরগঞ্জে দিনব্যাপী আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন কবি-সাহিত্যিকদের মিলন মেলায় পরিনত

ফিলিস্তিনির উপর হামলা এবং নিরীহ মানুষকে নির্বিচার হত্যার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন

প্রতিশ্রুতি দিলেও মেলেনি পাকেরহাট-চেহেলগাজী সড়কের সংস্কার, ভোগান্তিতে পথচারীরা

হরিপুরে কৃতি সংবর্ধনা ও নারী আত্মরক্ষামুলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বীরগঞ্জে ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান

হরিপুরে দুই বিধবা মহিলাকে নিজ অর্থায়নের গৃহ নির্মাণ করে দিলেন উপজেলা চেয়ারম্যান-জিয়াউল হাসান মুকুল