Saturday , 23 September 2023 | [bangla_date]

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই দেশের নারীরা আজ এগিয়ে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিকাশ ঘোষ, বীরগঞ্জ ( দিনাজপুর) প্রতিনিধি॥- দিনাজপুর-১ (বীরগঞ্জ -কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই বাংলাদেশের নারীরা আজ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ নারী উন্নয়নের একটি রোল মডেল হিসেবে বিশ্বে মর্যাদা পাচ্ছে। এরইমধ্যে নারী ক্ষমতায়ন ও উন্নয়নে সরকার ব্যাপকভাবে কাজ করেছে। তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে হলে পুরুষের পাশাপাশি নারীদেরও এগিয়ে আসতে হবে। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে। সরকারি-বেসরকারিসহ তৃণমূল পর্যন্ত সর্বক্ষেত্রে এখন নারীর উপস্থিতি দৃশ্যমান। বাংলাদেশে সর্বক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীরা এখন এগিয়ে যাচ্ছে।’
শনিবার (২৩ সেপ্টেম্বর ২০২৩) কাহারোল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাঈদুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, সাধারন সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফসানা মোস্তারী।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

শীতের কম্বল বিতরণ হচ্ছে গ্রীস্মে !

বৈশাখী মেলায় হাজার হাজার  মানুষের উপচে পড়া ভীড়

বৈশাখী মেলায় হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়

বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড’র মতবিনিময় ও কমিটির পরিচিতি সভা

রাণীশংকৈলে ৭৮বোতল ফেনসিডিলসহ ১জন গ্রেফতার!

নিউট্রিশন ক্লাবের সদস্যদের ফারমার্স হাব পরিদর্শন

দুই পরিবারের দ্বন্দ্বে বন্ধ রাস্তা, খানসামায় ভোগান্তিতে দুই গ্রামের হাজারো মানুষ

ঠাকুরগাঁও পৌরসভার ১০ নং ওয়ার্ডকে মাদকমুক্ত করতে মানববন্ধন স্মারকলিপি পেশ

রুটি-রুজি নিরাপদ করতে সরকারের গনবিরোধী নীতি রুখেতে হবে….অ্যাড. আবু সায়েম

দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটে কর্মরত রাজস্ব খাতে প্রক্রিয়াধীন শিক্ষকবৃন্দের মানববন্ধন ও স্মারকলিপি

ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের মাধ্যমে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে