Saturday , 9 September 2023 | [bangla_date]

ফারুক সভাপতি- ডাবলু সম্পাদক পীরগঞ্জে কালব্’র ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ(কালব) এর ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে বেলা ২ ঘটিকা পর্যন্ত পৌর অডিটোরিয়ামে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে ওমর ফারুক পুনরায় সভাপতি নির্বাচিত হন। চেয়ার প্রতীক নিয়ে তিনি পান ৩২৮ ভোট। তার নিকটতম প্রতিদন্দ্বী উপজেলা মাধ্যমিক শিক্ষ সমিতির সাধারণ সম্পাদক কায়সার হোসেন গরুগাড়ী মার্কায় পেছেছেন ২৬০ ভোট। সাধারণ সম্পাদক পদে ৩২৬ ভোট পেয়ে নির্বাচিতন হয়েছেন রফিকুল ইসলাম ডাবলু (আনারস মার্কা)। তার নিকটতম প্রতিদন্দ্বী নুরুল আমিন (বাইসাইকেল মার্কা) পেয়েছেন ১১৯ ভোট। সহ সভাপতি পদে এলিজা বেগম ২৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দ্বী হুমায়ুন কবীর(ছাতা মার্কা) পেয়েছেন ২৮২ ভোট। ডিরেক্টর পদে মঞ্জুর রহমান মনছুর (ফুটবল মার্কা) ৩৩৯ ভোট ও নুরুজ্জামান গোলাপ ফুল মার্কা) ৩১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য খালেকুজ্জামান জানান, মোট ৬১৪ জন ভোটারের মধ্যে ৫৯৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে নষ্ট ভোটের সংখ্যা ২৪।
ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য হাফিজউদ্দীন আহমেদ, সাবেক এমপি ইমদাদুল হক ও জাহিদুর রহমান, উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি দরিবুল ইসলাম, সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সহ সভাপতি বুলবুল আহম্মেদ, অর্থ সম্পাদক দুলাল সরকার, জাবরহাট হেমচন্ত্র উচ্চ বিদ্যালয়ের সভাপতি গিয়াস উদ্দীন, উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক আক্তারুজ্জামান, সন্তান কমান্ডের সভাপতি নুরনবী সহ বিভিন্ন সামাজিক সা্স্কংৃতি সংগঠনের নেতৃবৃন্দ নব নির্বচিতদের অভিনন্দন জানিয়েছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে পঞ্চম শ্রেণির সরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহনের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি

লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতির চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের স্মার্ট হিসেবে গড়ে তুলতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

মহানন্দা নদী বরফ জলে শ্রমিকদের বেঁচে থাকার লড়াই

দিনাজপুরে বিভিন্ন আয়োজনে মহান মে দিবস পালিত

তেঁতুলিয়ায় জিটুপি পদ্ধতিতে ভাতা বিতরণ বিষয়ক সেমিনার

বোচাগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন

উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হলেন মাসুদ রানা

বীরগঞ্জে ইউনিয়ন বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল

আটোয়ারীতে কৃষকদের মাঝে কম্বাইন হারভেস্টার ও পাওয়ার থ্রেসার যন্ত্র বিতরণ

আগামী ৭ দিন ভারি বৃষ্টি, হতে পারে আকস্মিক বন্যা