Friday , 22 September 2023 | [bangla_date]

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ দিনাজপুরে জেলা পর্যায়ে খেলার উদ্বোধন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর দিনাজপুরে জেলা পর্যায়ে খেলার শুভ উদ্বোধন করলেন প্রধান অতিথি জেলা প্রশাসক শাকিল আহমেদ।
শুক্রবার সকাল ১০টায় দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানে জেলা পর্যায়ে বালক ও বালিকা বিভাগের খেলার শুভ উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হোসেন আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মমিনুল করিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলম, জেলা প্রশাসক কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাসহ জেলা শিক্ষা অফিসের বিভিন্ন কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ।
এর আগে প্রধান অতিথি ফেস্টুনসহ বেলুন উড়িয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর দিনাজপুরে জেলা পর্যায়ে খেলার শুভ উদ্বোধন করেন। আগামী ২৪ সেপ্টেম্বর গোর এ শহীদ বড় ময়দানে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টের চ‚ড়ান্ত খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
উদ্বোধনের পর বালক ও বালিকা বিভাগের ১৩ উপজেলার ২৬টি দল নিয়ে খেলা পরিচালনা করেন রেফারি ওবায়দুর রহমান। তার সাথে সহযোগি হিসেবে ছিলেন রেফারি মো. মোতাহার উল ইসলাম, রেফারি মো. বেলাল হোসেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে কারখানার বিষাক্ত বর্জ্যের দুর্গন্ধে এলাকার পরিবেশ দূষিত হয়ে পড়েছে

বিএনপির ভাঙা রেকর্ড এখন বাজিয়ে আর লাভ নাই- অর্থমন্ত্রী

ঘোড়াঘাটে ট্রাক চাপায় নারী গৃহকর্মী নিহত

পীরগঞ্জে মেয়র ও কাউন্সিলরদের সংবর্ধনা দিলেন ডায়াবেটিক হাসপাতাল

পঞ্চগড়ে সাংবাদিকের পুকুরে বি-ষ দিয়ে পোনা মাছ নি-ধন

পীরগঞ্জে ৬ অবসরপ্রাপ্ত শিক্ষককে বিদায় সংবর্ধনা

দিনাজপুর তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে গনসংযোগ

বীরগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে যৌতুকের দাবীতে স্বামী কতৃক নির্যাতনের ঘটনায় স্ত্রী আদালতে মামলা দায়ের

ঠাকুরগাঁওয়ে শিশুদের মাঝে বিনামূল্যে স্কুল ব্যাগ ও জ্যামিতি বক্স বিতরণ