Tuesday , 19 September 2023 | [bangla_date]

বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে কর্মী সভা

বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার আয়োজনে ‘সংগঠনকে শক্তিশালী করার জন্য প্রয়োজন স্বেচ্ছাসেবা, যৌথ নেতৃত্ব, অসাম্প্রদায়িকতা ও তরুণ সম্প্রদায়ের সম্পৃক্ততা’ এই শ্লোগানকে সামনে রেখে সাংগঠনিক পক্ষ-২০২৩ উপলক্ষ্যে রাজবাটী উড়াও পাড়া ও রাজবাটী পাড়া কমিটির সদস্যদের নিয়ে ঘোষনাপত্র ও গঠনতন্ত্র সম্পর্কে ধারণা বিষয়ে কর্মীসভা অনুষ্ঠিত হয়।
১৮ সেপ্টেম্বর (সোমবার) রাজবাটী তুতবাগান পাড়া কমিটির সভাপতি মাধুরী কুন্ডু’র সভাপতিত্বে কর্মী সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ড. মারুফা বেগম। স্বাগত বক্তব্যে ড. মারুফা বেগম বলেন, দেশে অর্থনৈতিক, সামাজিক সমস্যা উদ্বেগের সৃষ্টি করেছে, ফলে পরিবার ও সমাজ জীবন অনেকখানি বিপর্যস্ত। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছে মধ্যবিত্তসহ স্বল্প আয়ের মানুষ। আর সবচেয়ে বেশী বিপাকে পড়েছে গৃহিনী, চাকুরীজীবী ও ক্ষুদ্র উদ্যোক্তা নারী সমাজ। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে নারীদের আবার ঘরে বন্দি করার জন্য নারীর প্রতি নীতিবাচক দৃষ্টিভঙ্গির বিভিন্ন ঘটনা আমরা লক্ষ্য করছি। নারীর প্রতি প্রচলিত গৎবাঁধা দৃষ্টিভঙ্গি নারীকে স্বাধীনভাবে চলাফেরাসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে হেনস্থা করা হচ্ছে। এতো কিছুর পরও বর্তমান সময়ে নারী আন্দোলনের গুণগত পরিবর্তন লক্ষ্য করা যায়। নারীরা আজ সচেতন হয়েছে। নিজের অধিকার সম্পর্কে জানতে পারছে। নারীর অগ্রসর মান অবস্থা ধরে রাখা, সংহত করার জন্য আমাদেরকে অসাম্প্রদায়িক মানষিকতার চর্চা করতে হবে। নারীর মানবাধিকার প্রতিষ্ঠায় নারী আন্দোলনকে সুনির্দিষ্ট লক্ষ্যাবিমুখী এবং আরো গতিশীল সামাজিক আন্দোলনে রূপান্তরিত করতে হবে।
বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার আন্দোলন সম্পাদক গৌরী চক্রবর্তীর সঞ্চালনায় কর্মী সভায় বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য রোকসানা বিলকিস, অনামিকা পান্ডে, সিবানি উড়াও, তামজিদা পারভীন সীমা প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বঙ্গবন্ধু কন্যা যে কোন দুর্যোগে অসহায় মানুষের পাশে আছেন ও থাকবেন -হুইপ ইকবালুর রহিম

ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশীপ পাইপ লাইন উত্তরাঞ্চলে বিদ্যুৎ জ্বালানী নিরাপত্তা নিশ্চিত করবে —বিদ্যুৎ জ্বালানী খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ

মহান বিজয় দিবসে পঞ্চগড়ে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে জেলা পরিষদ

মনুষত্ব বিকাশে ধর্মীয় চেতনা অন্যতম মাধ্যম -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জে সমাজসেবা দিবস পালিত

হিলি সীমান্তে দুই কেজি কোকেন উদ্ধার

হরিপুরে ভূমি সেবা সপ্তাহ পালিত

পীরগঞ্জে ২১ ফেব্রুয়ারি উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা

বোদায় পরকীয়া করতে গিয়ে ধরা খেয়ে পুলিশ কনেস্টবল প্রত্যাহার

শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশে কখনও দুর্ভিক্ষ হবে না -মনোরঞ্জন শীল গোপাল এমপি