Wednesday , 20 September 2023 | [bangla_date]

বালিয়াডাঙ্গীতে অটো’র চাপায় শিশুর মৃত্যু

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় রাস্তা পারাপারের সময় ব্যাটারি চালিত অটো গাড়ীর চাপায় রাফিয়া আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বড়বাড়ি ইউনিয়নের রুপগঞ্জ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফিয়া ওই গ্রামের শাহজাহান আলীর মেয়ে।

নিহত রাফিয়ার চাচা জাহাঙ্গীর জানান, আমার মেয়েকে নিয়ে আমার ভাতিজি রাফিয়া ভ্যানে করে পাশের গ্রামে যাওয়ার জন্য আমার কাছে হেঁটে আসছিল। এসময় রাস্তা পারাপারের সময় একটি ব্যাটারি চালিত অটো তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে রাফিয়া আহত হলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া পরামর্শ দেন। পরে রংপুর নেওয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম ডন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অটোর সাথে দুর্ঘটনায় শিশুটি আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে নিহতের পরিবারের কোনো অভিযোগ পাওয়া যায়নি।,

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

স্বাধীনতা যুদ্ধে নিহত ৮ জন এবং জীবিত ২জনকে মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে দিনাজপুরে সংবাদ সম্মেলন

চিরিরবন্দরে ডা.আমজাদ পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উদযাপন

একমাত্র শেখ হাসিনার নেতৃত্বেই স্বচ্ছ নির্বাচন সম্ভব -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ে প্রবাসী সংগঠনের সভাপতি –হালিম, সম্পাদক- সোহেল

ঠাকুরগাঁওয়ে কয়েকদিনের বৃষ্টিতে কৃষকের স্বস্তি : বোরো ক্ষেতে পানি জমেছে

প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় বনায়নের গুরুত্ব অপরিসীম -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পুরুষের পাশাপাশি নারীরা এখন এগিয়ে যাচ্ছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

যারা এত দিন ঘুমিয়ে ছিলেন তাঁদের নেতৃত্ব মানা হবে না: জাহিদ হোসেন

রানীশংকৈলে সাংবাদিকদের সাথে ইএসডিওর মত বিনিময় সভা অনুষ্ঠিত

আটোয়ারীতে উন্নয়ন মেলা-২০২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরণ