Friday , 22 September 2023 | [bangla_date]

বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় এনজিও কর্মী নিহত

বাড়ি ফেরার পথে ট্রাকচাপায়  এনজিও কর্মী নিহত

হাকিমপুর প্রতিনিধি\ দিনাজপুরের হাকিমপুরে অফিস শেষে বাড়ী ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রবীন্দ্রনাথ সরকার নামে মোটরসাইকেল আরোহী এক এনজিও কর্মী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত ৭টার দিকে হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়া বাজারের উত্তরে ঈদগাহ মাঠের সামনে হাকিমপুর-বিরামপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রবীন্দ্রনাথ সরকার (৩৮) জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার সোনাপুর গ্রামের পূর্ণ চন্দ্র সরকারের ছেলে। তিনি বিরামপুরে একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন বলে পুলিশ জানায়।
স্থানীয়রা ও পুলিশ জানায়, হাকিমপুর-বিরামপুর সড়কে বিরামপুর শহর থেকে মোটরসাইকেলে রবীন্দ্রনাথ সরকার বাড়ীর উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে ডাঙ্গাপাড়া বাজার ঈদগাহ মাঠের সামনে পৌঁছানোর সময় বিপরীতদিক থেকে আসা একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী ছিটকে সড়কের ওপর পড়ে গেলে ট্রাক চাপা পড়ে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
হাকিমপুর থানার ওসি আবু সায়েম মিয়া বলেন, রবীন্দ্রনাথ সরকার রংপুরে বেসরকারি সংস্থা ব্র্যাকে চাকরি করতেন। তিনি বৃহস্পতিবার সপ্তাহের শেষ অফিস করে ছুটিতে গ্রামের বাড়ি সোনাপুর গ্রামে যাচ্ছিলেন। পথে সড়ক দুর্ঘটনায় তাঁর মৃতু হয়। ঘটনার পর চালক ট্রাক নিয়ে পালিয়ে যায়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ফুলবাড়ীতে নানা সংকট আর দুর্দিনে বন্ধ হয়ে যাচ্ছে হাসকিং চাতাল-মিল

বীরগঞ্জ পাকিস্তানী হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা

বালিয়াডাঙ্গীতে আম বাগানের গাছ কেটে দিল দুর্বৃত্তরা

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে লাহিড়ী বাজার থেকে পাড়িয়া বাজারে রাস্তা সংস্কারে অনিয়মের অভিযোগ – প্রতিবাদ করায় হাতাহাতি

বাংলাদেশে ধর্মীয় বৈষম্য থাকার সুযোগ নেই -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পীরগঞ্জে উচ্ছেদ আতঙ্কে দিন কাটছে ১৭২ ভূমিহীন পরিবারের

পীরগঞ্জে ছাত্রদলের ৩ টি ইউনিট কমিটি গঠন

পীরগঞ্জে মেয়র পদে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীর জয়

নাবালকের সম্পত্তি ভুয়া দলিল সৃষ্টি করে ভোগ দখল করার অভিযোগ

নাবালকের সম্পত্তি ভুয়া দলিল সৃষ্টি করে ভোগ দখল করার অভিযোগ

রাণীশংকৈলে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহীর নিহত