Tuesday , 12 September 2023 | [bangla_date]

বিরলে মোটর সাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু

বিরলে মোটর সাইকেলের  ধাক্কায় নারীর মৃত্যু

বিরল (দিনাজপুর) প্রতিনিধি। দিনাজপুরের বিরলে মোটর সাইকেলের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। নিহত মহিলা ভবানীপুর গ্রামের আতাউর রহমানের স্ত্রী শেফালী (৩৫)।
স্থানীয়রা জানান, সোমবার রাত সাড়ে ৮ টার দিকে বানিয়াপাড়া বাজার সংলগ্ন ব্রিজের পাশে রাস্তা পারাপারের সময় দিনাজপুর থেকে বিরল অভিমুখে বেপরোয়া গতিতে আসা একটি মোটরসাইকেল ওই মহিলাকে সজোরে ধাক্কা দেয়। স্থানীয়রা আহত অবস্থায় ওই মহিলাকে গুরুত্বর অবস্থায় উদ্ধার করে বিরল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মোটরসাইকেল চালক ভান্ডারা ইউনিয়নের বৈরাগী পাড়া এলাকার সাইদুর রহমানের ছেলে রাকিব। ঘটনার পর সে জনতার তোপের মুখে মোটরসাইকেল রেখে পালিয়ে যায়। বিষয়টি বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল হাসান রেজা নিশ্চিত করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রানীশংকৈলে সাংবাদিকদের সাথে ইএসডিওর মত বিনিময় সভা অনুষ্ঠিত

তরুণরাই জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা ও ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে তুলবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

দিনাজপুরের বীরগঞ্জে ভেঙ্গে পড়া ব্রীজ পরিদর্শনে এমপি মনোরঞ্জন শীল গোপাল

ঘোড়াঘাটে ধান ক্ষেত থেকে কাঁদা মাখানো লাশ উদ্ধার

বীরগঞ্জে মধ্যরাতে দুটি চোরাই গরু জবাই ভাগাভাগি,১৫ কেজি মাংস জব্দ

বীরগঞ্জে টানা বর্ষণে বাঁশের সাঁকো নদীতে বিলীন, দুভোর্গে গ্রামবাসী

নানা আয়োজনে দিনাজপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজে ৭৫ বছরের প্লাটিনাম জুবিলী উদযাপন

বোচাগঞ্জে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত

বিরলে কৃষকদের সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত