Tuesday , 26 September 2023 | [bangla_date]

বীরগঞ্জে অতিবৃষ্টিতে তলিয়ে গেছে ফসিল জমি

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: মৌসুমি বায়ুর প্রভাবে সৃষ্ট লঘুচাপে টানা বৃষ্টিতে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা ১১টি ইউনিয়নের রাস্তা-ঘাট ও নিচু এলাকাগুলো পানিতে তলিয়ে গেছে। চারিদিকে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এমনকি নিচু এলাকার বাসাবাড়ির ভেতরেও ঢুকে পড়েছে পানি।
টানা বর্ষণের কারণে অন্য দিনের তুলনায় রোববারও অনেক কম যানবাহন চলাচল করতে দেখা গেছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হননি। এই উপজেলার অধিকাংশ জমিতে রোপা আমনের ক্ষেতও ডুবে গেছে। এদিকে ঢেপা, আত্রাই নদীর পানি বেড়ে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে। উপজেলার নিজপাড়া ইউনয়নের নিজপাড়া গ্রামে ১৪০ হেক্টর জমির আমন ধান পানির নিচে তলিয়ে গেছে। সংবাদ পেয়ে সোমবার দুপুরে দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. নুরুজ্জামান, এডিপি পিপি মো. মাহাবুবুর রহমান ও বীরগঞ্জ উপজেলা কৃষি অফিসার মো. শরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম জানান, বীরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় চলতি আমন মৌসুমে ২৯ হাজার ৫৭৫ হেক্টর জমিতে আমনের চাষাবাদ করা হয়েছে। আর বৃষ্টি না হলে দুই একদিনের মধ্যে পানি শুকিয়ে যাবে। এবছর লক্ষমাত্রার চেয়ে বেশি আমন ধান উৎপাদন হবে বলে তিনি আশা করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর ৬ আসনে নির্বাচন পরিচালনা কমিটি গঠন

রাণীশংকৈলে কোচিং সেন্টার থেকে পিকনিকে গিয়ে নদীতে ডুবে ছাত্রের মৃত্যু

সরকারের উন্নয়ন তুলে ধরতে হবে – ঠাকুরগাঁওয়ে রমেশ চন্দ্র সেন এমপি

দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যেগে শিশু ও যুবদের ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন প্রক্রিয়া “আমার জীবন- আমার স্বপ্ন” শীর্ষক বইয়ের আলোচনা

কাহারোলে দুই চেয়ারম্যান কারাগারে এক চেয়ারম্যান আত্মগোপনে, সেবায় ভোগান্তি

ইউনিয়ন পরিষদ নির্বাচন পীরগেঞ্জে আওয়মীলীগ ৭, সতন্ত্র ৩

এত অপকর্মের সাথে জড়িত বায়তুল মসজিদের খতিব পর্যন্ত পালিয়ে গেছে — রাণীশংকৈলে পথসভায় মির্জা ফখরুল

পীরগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চিরিরবন্দরে গরুর লাম্পি স্কিন রোগে আতঙ্ক

বিরলে বিজিবি-এর বিশেষ অভিযানে বাংলা মদ উদ্ধার