Tuesday , 19 September 2023 | [bangla_date]

বীরগঞ্জে আলু-পেঁয়াজ ও ডিমের দাম বেশি নেওয়ায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে আলু-পেঁয়াজ ও ডিমের দাম নেওয়ায় মোবাইল কোর্টে ২ ব্যবসা প্রতিষ্ঠানকে চার হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বানিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অমান্য করে আলু পিঁয়াজ ও ডিমের নির্ধারিত দামের থেকে বেশি দামে বিক্রির দায়ে মঙ্গলবার ( ১৯ সেপ্টেম্বর ২০২৩) দুপুরে বীরগঞ্জ পৌরশহরের বীরগঞ্জ দৈনিক বাজারে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় কাঁচামাল ব্যবসায়ী মোঃ রুবেল ইসলাম কে নির্ধারিত মূল্যের থেকে বেশি দামে আলু বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারা মোতাবেক ২ হাজার টাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে একই আইনের ৩৮ ধারা মোতাবেক মুদি দোকানদানী মোঃ ফারুক হোসেনকে ২ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেটে রাজ কুমার বিশ্বাসের বিশ্বাশের নেতৃত্বে স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক ফরিদ বিন ইসলামের সহযোগিতায় পুলিশের একটি টিম এই অভিযান পরিচালনা করেন।

এব্যাপারে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেটে রাজ কুমার বিশ্বাস জানান, সরকার নির্ধারিত দামের চেয়ে যাতে কেউ বেশি দামে আলু, পেঁয়াজ, ডিম বিক্রয় করতে না পারে সেজন্য উপজেলা প্রশাসন নিয়মিত বাজার তদারকি করছে। ব্যবসায়ীদের ব্যবসায়ীদে নির্দেশনা দেওয়া হয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিজয়ের ৫০ বছর পূর্তিতে বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এর আয়োজনে মঙ্গল শোভাযাত্রা

জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া,বৃক্ষ রোপন ও আলোচনা সভা

হরিপুরে লাম্পি স্কিন রোগের প্রাদুর্ভাব, ১২টি গরুর মৃত্যু

আটোয়ারীতে পৃথক পৃথক অপরাধে ৪জনের জরিমানা আদায়

পীরগঞ্জে মাটি চাপায় ১ শ্রমিকের মৃত্যু

রাণীশংকৈলে সাংবাদিকের দাদীর কুলখানি

ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন

লায়ন্স ক্লাব অব ঢাকা রোজ গার্ডেনের উদ্যোগে নতুন পোষাক, রেইন কোট ও বৃক্ষরোপন কর্মসূচী পালন

ঠাকুরগাঁও পৌরসভার প্রথম নারী মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যার ২ বছরের সফলতার গল্প ও অভিজ্ঞতা

তারেক রহামানের ৩১ দফা বস্তবায়নের লক্ষের তেঁতুলিয়ায় বিএনপির ধানেরর শীষের  নির্বাচনি  সভা ও মিছিল

তারেক রহামানের ৩১ দফা বস্তবায়নের লক্ষের তেঁতুলিয়ায় বিএনপির ধানেরর শীষের নির্বাচনি সভা ও মিছিল