Friday , 29 September 2023 | [bangla_date]

বীরগঞ্জে ঢেপা নদীতে গোসল করতে এসে নিখোঁজ সাকিব হোসেনের লাশ উদ্ধার

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের বীরগঞ্জে ঢেপা নদীর সুইচ গেটে ৬ বন্ধু মিলে
গোসল করতে এসে সাকিব হোসেন পুকুউ (১৬) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। উদ্ধারে তৎপরতা চালিয়েও ব্যর্থ হন বীরগঞ্জ উপজেলা ফায়ার ষ্টেশনের একটি ইউনিট ও নীলফামারী ডুরির দল।
সাকিব হোসেন পুকুউ উপজেলার সুজালপুর ইউনিয়নের পুর্ব চাকাই গ্রামের মোঃ আলম হোসেনের ছেলে। উপজেলা ফায়ার ষ্টেশনের ওয়ারহাউজ ইন্সেপেক্টর মোঃ মেরাজ আলী নিশ্চিত করে জানান, বুধবার দুপুরে পৌর শহরের ঢেপা নদীর সুইচ গেটে ৬ বন্ধু মিলে গোসল করতে নেমে নিখোঁজ হয় সাকিব হোসেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধার অভিযানে নামে। কিন্তু রাত নামায় উদ্ধার কার্যক্রম স্থগিত করে ডুবুরি দল। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে ফের অভিযান শুরু করলেও সাকিব হোসেন এর লাশ পাওয়া যায়নি।

অবশেষে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে
কাহারোল উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের ভাতগাঁও ব্রিজ সংলগ্ন এলাকার ঢেপা নদীতে লাশটি ভেসে উঠে। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক। রাতেই বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা প্রদান করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে এলাহী বলেন, প্রশাসন হতে শুরু করে প্রতিটি সেক্টর নিখোঁজ সাকিব হোসেন উদ্ধারে সর্বাত্মক তৎপরতা পর গতকাল রাতে তার লাশ উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

শিশু একাডেমীর উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদন্নবী উপলক্ষ্যে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মিলাদ মাহফিল

মাতৃসেবা হাসপিটালের উদ্বোধন অনুষ্ঠানে স্বরূপ বকসী বাচ্চু চিকিৎসা সেবার মাধ্যমে মানুষের সেবা করাই হচ্ছে পরম ধর্ম

পঞ্চগড়ে জাসদ নেতা এমরান আল আমিনের গণসংযোগ

রাণীশংকৈলে গাছ কাটার সময় ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত

পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে বিদায় ও অফিসার ইনচার্জকে বরণ

রানীশংকৈলে আদিবাসীদের সাথে মতবিনিময়

রানীশংকৈলে আদিবাসীদের সাথে মতবিনিময়

বালিয়াডাঙ্গীতে ফ্যানের সুইচ অন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আপন দুই ভাইয়ের মৃত্যু

পঞ্চগড়ে রেলমন্ত্রীর অনুদান বিতরণ নৌ দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে বিদ্যানন্দ ফাউন্ডেশন অতিদরিদ্র নয়টি পরিবারকে ১৫ লক্ষ টাকার আর্থিক সহায়তা

দিনাজপুরে এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম আগামীতে এনসিপি শাপলা প্রতীক নিয়ে নির্বাচন করবে

হাবিপ্রবিতে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপিত