Tuesday , 5 September 2023 | [bangla_date]

বীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে কিশোরের করুন মৃত্যু

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে রাকিব (১৪) নামের এক কিশোরের করুন মৃত্যু হয়েছে। রাকিব উপজেলার মরিচা ইউনিয়নের লোটন গ্রামের
আঃ হান্নানের ছেলে। এলাকাবাসী ও স্বজনদের সূত্রে জানা গেছে, সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে লোটন গ্রামের বাড়ির পাশ্ববর্তী পুকুরের গোসল করতে যায়, এ সময় সাঁতার না জানায় সে অসাবধানতাবশত পানিতে ডুবে মারা যায় বলে জানা যায়। ঘটনার পর প্রতিবেশীরা ঐ পুকুরে পুকুরে নেমে খোঁজাখুঁজি করে রাকিব এর মৃতদেহ খুজে পাওয়া যায়। এ ঘটনায় ওই পরিবারে চলছে শোকের মাতম এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সংবাদ পেয়ে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহী ঘটনাস্থল পরিদর্শন করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকার অনুদান প্রদান করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল বলেন,
পরিবারের লোকজনের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। পুকুরের পানিতে ডুবে কিশোর রাকিব এর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

তেঁতুলিয়ায় ঝরে পড়া শিক্ষার্থীদের স্কুলে ফেরত আনতে কাজ করছে পথশিশু কল্যাণ ট্রাস্ট

বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ উপলক্ষে অবহিতকরন সভা

পঞ্চগড়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে গ্রেফতার হওয়া ইকবাল দুই দিনের রিমান্ডে

কাঞ্চনকলোনী প্রিমিয়ার লীগ উদ্বোধনী প্রীতি ম্যাচে বিজয়ী মা এন্টারপ্রাইজ

ঠাকুরগাঁওয়ে কোভিডি-১৯ গণটিকা কর্মসূচী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

বীরগঞ্জে ডিজিটাল যুগে বাঁশের তৈরি পণ্য বিক্রি করেই চলে মতি মিয়ার সংসার

ইব্রাহীম মেমোরিয়াল শিক্ষা নিকেতন মাউশি কতৃক ” এ” ক্যাটাগরীতে উন্নীত

সেমিপাকা বাড়ি নির্মাণ করে দিচ্ছেন পঞ্চগড়ের জেলা প্রশাসক সাফ ফুটবল জয়িতা ইয়ারজানের পরিবার থাকবে না আর কুঁড়ে ঘরে

১৯ বছর পরে দেবীগঞ্জ বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন সভাপতি গণি, সাধারণ সম্পাদক হ্যাপী

দিনাজপুরে সক্রিয় ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার