Sunday , 10 September 2023 | [bangla_date]

বীরগঞ্জে বাংলাদেশ জাতীয় চারণ কবি সংঘের মাসিক সভা ও বিশেষ কবি গান অনুষ্ঠিত হয়েছে

বিকাশ ঘোষ , বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধিঃ গানেই জ্ঞান, সুরেই প্রেম, কর্মেই ফল, এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে বাংলাদেশ জাতীয় চারণ কবি সংঘের মাসিক সভা ও বিশেষ কবি গান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর-২০২৩) সকাল ১০ টায় বীরগঞ্জ সরকারি কলেজ হলরুমে বাংলাদেশ জাতীয় চারণ কবি সংঘের মাসিক সভা ও বিশেষ কবি গান অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামীলীগ বীরগঞ্জ উপজেলা শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সাবেক অধ্যক্ষ মোঃ খায়রুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় চারণ কবি সংঘের সভাপতি এম এ কুদ্দুস সরকার । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় চারণ কবি সংঘের সাধারণ সম্পাদক বাবু ক্ষিতিষ চন্দ্র সরকার, বাংলাদেশ জাতীয় চারণ কবি সংঘের বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি বাবু মানিক চন্দ্র সরকার ও সাধারণ সম্পাদক বাবু দর্প নারায়ন সরকার সহ আরো অনেকে। আলোচনা শেষে কবিদের নিয়ে বিশেষ কবি গান অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বাংলাদেশ জাতীয় চারণ কবি সংঘের সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হৃদয়ের প্রতিটি স্পন্দনে মুক্তিযুদ্ধের চেতনাবোধকে জাগ্রত করতে হবে-হুইপ

শেষ মূহুর্তের ঈদের বেচাকেনায় খুশি ব্যবসায়ীরা

পীরগঞ্জে ৩৪ বোতল ফেন্সিডিল সহ মা ও ছেলে আটক

বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহের র‌্যালীর উদ্বোধনকালে জেলা প্রশাসক অহেতুক অ্যান্টিবায়োটিক সেবনের ক্ষতিকর

ঠাকুরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু !

ঠাকুরগাঁওয়ে সাইবার অপরাধের বিরুদ্ধে শিল্প সংস্কৃতি বিষয়ক সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শ্রমিকরা রাষ্ট্রের উন্নয়নের চালিকাশক্তি -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ইউরোপে করোনার দ্বিতীয় ঢেউ শুরু ।বিভিন্ন দেশে নতুন করে কড়াকড়ি আরোপ

পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

রাণীশংকৈলে শিক্ষক ছবি কান্ত দেবের বিদায় সংবর্ধনা