Wednesday , 6 September 2023 | [bangla_date]

বীরগঞ্জে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে ৯ বছরের শিশু ধর্ষণ মামলার আলী হোসেন(৩৬) নামের দুই সন্তানের জনক কে গ্রেফতার করে আদালত সোর্পদ করেছে পুলিশ। আটককৃত আলী হোসেন উপজেলার পাল্টাপুর ইউনিয়নের ঘোড়াবান্দ কাজল গ্রামের মো:আমজাদ হোসেনের ছেলে। গত মাসের বিকেলের দিকে ভিকটিম (৯বছরের এক শিশু) নিজ ঘরে নানা ভয়ভীতি প্রদর্শন জোরপূর্বক ধর্ষণ করেন। ধৃত চরিত্রহীন আসামী এই সুজোগে ভিকটিমকে মুখ চেপে ধরে জোর পূর্বক ধর্ষন করে ভিকটিমকে খুন জখমের ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। ভিকটিম বিষয়টি তার পিতামাতাকে অবগত করলে মানসম্মানের ভয়ে ভিকটিমের পিতামাতা বিষয়টি গোপন রাখে। বিষয়টি নিয়ে ভিকটিমের অবস্থার অবনতি হলে বাধ্য হয়ে
ভিকটিমের বাবা বাদী হয়ে গত মঙ্গলবার (৫ সেপ্টেম্বর -২০২৩) রাতে লম্পট আলী হোসেনকে প্রধান আসামি করে ৩ জনের বিরুদ্ধে বীরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। যাহার মামলা নং -৮। এঘটনায় শিশু ধর্ষন মামলার প্রধান অভিযুক্ত হোসেন আলীকে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছে। এলাকায় চলছে ব্যপক কানাঘুষা, কেউ পক্ষে, কেউ বিপক্ষে, কেউ বলছে ষড়যন্ত্র আবার ২/১ জন বলছে, হতেও পারে। এব্যাপারে পাল্টপুর ইউপি চেয়ারম্যান মো: তৌহিদুল ইসলাম ও সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার মোঃ রোস্তম বলেন, হোসেন আলী এমন জঘন্য কাজ করতে পারে, বিশ্বাস করা যায় না। বীরগঞ্জ থানার ওসি আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে জানান,
যেহেতু মামলা হয়েছে পুলিশ তদন্তে আসল ঘটনা অবশ্যই বেড়িয়ে আসবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আশ্রয়ণ প্রকল্পের ঘর দখলের অভিযোগে নারী ইউপি সদস্য আটক

জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

তারেক রহামানের ৩১ দফা বস্তবায়নের লক্ষের তেঁতুলিয়ায় বিএনপির ধানেরর শীষের  নির্বাচনি  সভা ও মিছিল

তারেক রহামানের ৩১ দফা বস্তবায়নের লক্ষের তেঁতুলিয়ায় বিএনপির ধানেরর শীষের নির্বাচনি সভা ও মিছিল

বীরগঞ্জে জমে উঠেছে শীতের পিঠাপুলির দোকান

ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ‘চ্যারিটি ভিলেজ অর্গানাইজেশন’র ব্যতিক্রমী উদ্যোগ

ইমদাদুল হককে নৌকা দেয়ার দাবীতে পীরগঞ্জে মহিলা আওয়ামীলীগের মিছিল

ঠাকুরগাওয়ে নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক সংহতি দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ-১৪৪ ধারা জারি

তাঁতীদলের উদ্যোগে খাবার পানি ও স্যালাইন বিতরণ

দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন