Wednesday , 27 September 2023 | [bangla_date]

বীরগঞ্জে সম্পত্তি রক্ষায় অবৈধ দখলদারের হুমকিতে দিশেহারা এক সংখ্যালঘু পরিবার

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে সম্পত্তি রক্ষায় ভূমিদস্যুদের পায়তারা দিশেহারা বীরেন্দ্র দেবনাথ পরিবার। উপজেলার সাতোর ইউনিয়নের বটতলী বাজার এলাকা, মহাসড়কের পাশে নিজ বসতবাড়ি সংলগ্ন চৌপুকুরিয়া মৌজার ২০৮৭ দাগের ১ একর ৭ শতাংশ জমির প্রকৃত মালিক দাবীদার, মৃত তরনীকান্ত দেবনাথের ৪ পুত্র রাজেন্দ্র, বীরেন্দ্র, খগেন্দ্র ও হরেন্দ্র দেবনাথ।

ভুমি মালিকেরা জানান, তাদের পিতা জীবদ্দশায় ঐ সম্পত্তি জনৈক আজিমুল হকের নিকট ১৯৭১ সালে কবলা দলিল মুলে ক্রয় করে এখন পর্যন্ত শান্তিপূর্ণ ভোগদখল করছেন।

জমির দলিল, খাজনা-খরিজ, চলতি জরিপের মাঠ পর্চা, দখল সবকিছুই রয়েছে।

কিন্তু তাদের শান্তিপুর্ণ ভোগ দখলিয় ঐ জমি ভোগনগর কলকুটি গ্রামের বাসিন্দা মাহাতাব উদ্দিন লিটনের ছেলে আসাদুজ্জামান ও মাহাতাব উদ্দিন লিটন নিজেই বেশ কয়েকবার জমির ওয়ারিশ দাবী করে, জবর দখলের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।

ফলে ইংরেজি ২০০৯ সালে মাহাতাব উদ্দিন লিটন বাদী হয়ে মৃত আজিমুল হকের স্ত্রী মোছাঃ অজিফা সহ অন্যান্যদের বিরুদ্ধে সহকারী জজ আদালতে ৭/০৯ অন্য মামলা দায়ের করেন।

দীর্ঘ ৬ বছর মামলা চলার পর গত ইংরেজি ২০১৫ সালে মাহাতাব উদ্দিন লিটন তার দায়ের করা মামলায় হেরে যান।

তিনি পরবর্তীতে ইংরেজি ২০১৬ সালে দিনাজপুর জেলা জজ আদালতে নিম্ন আদালতের দেয়া রায়ের বিরুদ্ধে ২৯/১৬ অন্য আপীল মামলা করেন।

আপীল মামলাটি দীর্ঘ ৮ বছর চলার পর গত ২৩ মে’২০২৩ তারিখ বিকেল ৪.৩০ টায় অতিরিক্ত জেলা জজ, দিনাজপুর, ২য় আদালত, বিজ্ঞ বিচারক শ্যাম সুন্দর রায় আপীল মামলাটি খারিজ করে নিম্ন আদালতের দেয়া রায় বহাল রাখেন অর্থাৎ মাহাতাব উদ্দিন এখানেও হেরে যান।

নিম্ম এবং উচ্চ আদালতে হেরে গিয়েও আসাদুজ্জামান ও তার বাবা মৃত আমজেরুল হক (কিনু)’র পুত্র মাহাতাব উদ্দিন লিটন ক্ষ্যান্ত হন নাই।

আসাদুজ্জামান নিজ এলাকা বটতলীসহ পার্শ্ববর্তী কবিরাজহাটসহ বিভিন্ন এলাকার চিহ্নিত ভুমিদস্যু মাস্তানদের সহায়তায় তাদের ৫২/৫৩ বছরের ভোগদখলীয় সম্পত্তি জবর দখলের হুমকি অব্যাহত রেখেছে বলেও জানান। তাই মুল্যবান সম্পদ রক্ষার তাদের গোটা পরিবার নির্ঘুম রাত্রিযাপন করতে বাধ্য হচ্ছে। বীরেন্দ্র দেবনাথ আরও জানান বিষয়টি তিনি ইতোমধ্যে স্থানীয় প্রশাসন এবং দিনাজপুর-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মহোদয় কে অবগত করেছেন।

এমন পরিস্থিতিতে ঐ পরিবারের পক্ষে সর্ব মহলের নেক দৃষ্টি কামনা করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জ পৌরসভায় পবিত্র মাহে রমজান উপলক্ষে টিসিবি’র কার্যক্রম উদ্বোধন

দিনাজপুরে শান্তি সমাবেশে সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার এমপি জনগন থেকে বিচ্ছিন্ন বিএনপি এখন দিশেহারা হয়ে পড়েছে

গৃহবধুর আত্মহত্যা

রুহিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

রুহিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

শেষ সময়ে রাত -দিন এক করে প্রার্থীরা বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন । অন্যদিকে বিএনপি ভোট বর্জনের লিফলেট বিতরণে মরিয়া হয়ে উঠেছেন

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজি ভার্সন চালুর ঘোষণা

ফেসবুক প্রোফাইল সুরক্ষিত রাখবেন যেভাবে

দিনাজপুর জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তরসহ বিভিন্ন সংগঠনের মে দিবস পালিত

বীরগঞ্জে জুয়া ও মাদকের বিরুদ্ধে প্রদিবাদ করায় সাবেক মেম্বারকে বেধড়ক মারপিট

‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষার্থীদের বেড়ে উঠতে হবে’ -মনোরঞ্জন শীল গোপাল এমপি