Sunday , 3 September 2023 | [bangla_date]

বোচাগঞ্জের নাফানগর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনুমোতি ছাড়াই ২শ বছরের পুরনো শিমুল গাছ কাটার অভিযোগ

মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের বোচাগঞ্জ
উপজেলার ১নং-নাফানগর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহ নেওয়াজ পারভেজ সাহান,
ইউপি সদস্য বেনি চন্দ্র রায়, গ্রাম পুলিশ যথাক্রমে রাজেন ও বিরেন এর
বিরুদ্ধে অনুমোতি ছাড়াই ২শ বছরের পুরনো শিমুল গাছ কর্তনের অভিযোগ উঠেছে।
শনিবার এলাবাসীর অভিযোগের ভিত্তিতে ইউনিয়নের শিমুলতলীর সরেজমিন পরিদর্শন
করে গাছ কর্তনের সত্যতা পাওয়া গেছে। এবিষয়ে ইউপি সদস্য বেনি চন্দ্র রায়
বলেছেন, চেয়ারম্যানের নির্দেশেই গাছ কর্তন করা হয়েছে। ইউপি চেয়ারম্যান
শাহান পারভেজ বলেন, এটি অনেক পুরনো একটি গাছ। গাছের কয়েটি ডাল
মরেগিয়েছিল। ডালগুলো মেইন সড়কের উপড়ে থাকায় যে কোন সময় ভেঙ্গে পড়ে বড়
ধরনের দূর্ঘটনা ঘটার আশংকা থেকে ডালগুলো কর্তন করা হয়েছে। আমি জনগনের
প্রতিনিধি জন কল্যানেই এ কাজটি করা হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী
অফিসার মোঃ ডালিম সরকার বলেছেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউপি
চেয়ারম্যানকে গাছ কর্তনের বিষয়ে কোন ধরণের অনুমোতি প্রদান করা হয়নি।
অনুমোতি ছাড়া সরকারী গাছ কর্তন করা দন্ডনীয় অপরাধ। এ বিষয়ে তদন্ত
সাপেক্ষে দোষী ব্যাক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ থাকে ২শ বছরের এই পুরনো শিমুল গাছটি নাফানগর ইউনিয়নের অনেক স্মৃতি
বিজড়িত একটি বৃক্ষ। অতীত এবং বর্তমানেও এই বৃক্ষের নিচে বসেই এলাকার
ক্লান্ত ঘর্মাক্ত কৃষান/কৃষানী এবং শ্রমিকরা বিশ্রাম গ্রহন করেন। এলাকার
প্রবীণ ব্যাক্তিরা জানিয়েছেন এই বৃক্ষের নামানুসারেই এই স্থানের নাম
শিমুলতলী রাখা হয়েছে। বৃক্ষ তথা গাছ খেকোরা অতীতেও এ ধরণের অনেক পুরনো
গাছ অনুমোতি ছাড়াই রাতের আধারে কর্তন করেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে
বারবার তদন্ত সাপেক্ষে দোষী ব্যাক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ
করার কথা বলা হলেও আজ পর্যন্ত এ ধরনের কোন প্রশাসনিক পদক্ষেপ গ্রহন করা
হয়নি। বিধায় অপরাধীরা বারবার এধরণের অপরাধ করার দুঃসাহস দেখাচ্ছে। এ বিষয়
গুলি উপজেলা প্রশাসনকে গুরুত্ব সহকারে দেখার জন্য এলাকার সচেতন মহল
অনুরোধ জানিয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

বীরগঞ্জে শোকে পরিণত হলো বৌভাতের উৎসব

বঙ্গবন্ধু কন্যার দেশপ্রেমই তাঁকে সাফল্যের স্বীকৃতি দিয়েছে-মাহমুদ আলী এমপি

জাতীয় দলের আলোচিত নারী ফুটবলার সাগরিকা’র নিজ বাড়ি থেকে টাকা চুরি

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক শুভ কারাগারে

খানসামায় বিশ্ব জনসংখ্যা দিবস পালন

বোচাগঞ্জে জামায়াতের এমপি প্রার্থী আফজালুল আনামের গণসংযোগ

কাহারোলে বইছে মৃদু শৈত্যপ্রবাহ ও কমেছে নিম্ন আয়ের মানুষের আয়-রোজগার।

কাহারোলে বইছে মৃদু শৈত্যপ্রবাহ ও কমেছে নিম্ন আয়ের মানুষের আয়-রোজগার।

বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন সভাপতি রতন ঘোষ পিযুষ সম্পাদক সিদ্দিক হোসেন

বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন সভাপতি রতন ঘোষ পিযুষ সম্পাদক সিদ্দিক হোসেন

ঘোড়াঘাটে জমাজমি সংক্রান্ত বিরোধে  ২জন নিহত, ৬জন আহত

ঘোড়াঘাটে জমাজমি সংক্রান্ত বিরোধে ২জন নিহত, ৬জন আহত