Thursday , 21 September 2023 | [bangla_date]

বোচাগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের বোচাগঞ্জে বৃহস্পতিবার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০টায় উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ডালিম সরকার এর সভাপতিত্বে এ সভায় উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ জুলফিকার হোসেন, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুর আলম, বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু বক্কর মোঃ রাসেল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শ্যামলী সাহা, বীর মুক্তিযোদ্ধা মোঃ শামসুল আলম, বিজিবি কমান্ডার মোঃ মমিনুল ইসলাম, বোচাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম প্রমুখ বক্তব্য রাখেন। এসময় ইউপি চেয়ারম্যান ওয়াক্কাস কাঞ্চন, উপজেলা কৃষি অফিসার নয়ন সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ জুলেখা খাতুন সহ সকল সরকারী দপ্তরের প্রধান গণ উপস্থিত ছিলেন। সভায় সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম বলেন, বোচাগঞ্জ থানার এস আই ফারুক হোসেন মাদক নিয়ন্ত্রনের নামে সাধারণ মানুষ ও মাদক সেবীদের আটক করে মামলায় জরানোর ভয় দেখিয়ে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে এমন অভিযোগ করার পাশাপাশি তিনি দোষী পুলিশ অফিসারের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করার জন্য বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর প্রতি অনুরোধ জানান। অন্যথায় তিনি মানববন্ধন সহ থানা ঘেরাও করার মত কর্মর্সচী দিতে বাধ্য হবেন বলে হুশিয়ারী উচ্চারণ করেন ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পানির স্তর নিচে নামায় টিউবওয়েলে পানি নেই, জনজীবনে ভোগান্তি

মানবিক বীরগঞ্জ এর উদ্যোগে কম্বল বিতরণ কর্মসুচীর উদ্বোধন

পঞ্চগড়ে পদোন্নতি পেলেন ৬ পুলিশ সদস্য

আজ বিরলের বহলা ট্রাজেডী দিবস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিক বান্ধব সরকার —-হুইপ ইকবালুর রহিম

ঠাকুরগাঁও প্রেসক্লাবের প্রয়াত ৩ সদস্যের মাগফেরাত ও করোনা থেকে মুক্তি কামনায় দোয়া মাহফিল

সরকারের উন্নয়নের সাথে তৃণমৃল পর্যায়ে মানুষের অংশ গ্রহন বাড়াতে হবে ….রেলপথমন্ত্রী এ্যাডঃ নুরুল ইসলাম সুজন এমপি

কাহারোল উপজেলা থেকে জাতীয় দলে যাওয়ার মত খেলোয়াড় সৃষ্টি হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

৩ জুলাই দিনাজপুর ইনস্টিটিউটের সাধারন সভা ও গুণিজন সদস্যদের সংবর্ধনা প্রদান

৩ জুলাই দিনাজপুর ইনস্টিটিউটের সাধারন সভা ও গুণিজন সদস্যদের সংবর্ধনা প্রদান

হরিপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত