Thursday , 7 September 2023 | [bangla_date]

বোচাগঞ্জে এক হাজার পিচ ট্যাপেন্টাডল সহ আটক ১

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের বোচাগঞ্জ থানা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে এক হাজার পিছ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ১জনকে আটক করেছে।
থানা সুত্রে জানা গেছে, বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর সিদ্দিক রাসেল এর নির্দেশে এসআই মোঃ শাহ আলম সঙ্গীয় ফোর্স সহ ৫ সেপ্টেম্বর মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ-দিনাজপুর সড়কের গংগাপুর মোড়ের যাত্রী ছাউনীর সামনে সন্দেহ ভাজন দুইজনকে জিজ্ঞাসাবাদের সময় তাদের মধ্যে মোঃ ভুটটু মিঞা পিতা-মৃত খাদেমুল ইসলাম সাং-ধনতলা (পিডিবিপাড়া), সেতাবগঞ্জ ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে গেলেও অপরজন মোঃ স্বপন পিতা- মোহাম্মদ আলী,সাং- শহীদপাড়া, সেতাবগঞ্জকে তল্লাশীকালে তার কাছ থেকে এক হাজার পিছ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য তিন লক্ষ টাকা। এ অপরাধে এস আই মোঃ শাহ আলম বাদী হয়ে পলাতক ভুটটু ও আটক স্বপনকে ৩৬/১ সারণির ২৯ (ক) ৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ মোতাবেক মামলা দায়ের করে দিনাজপুর কোর্টে প্রেরণ করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আয়োজনে এমপি গোপাল এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

বোচাগঞ্জে অটো মিলের ছাই ও দুষিত পানির গন্ধে চরম ভোগান্তিতে মানুষ

উপজেলা চাউলকল মালিক বহুমুখী সমবায় সমিতির নির্বাচন- আলতাফুর সভাপতি ফরহাদ সম্পাদক নির্বাচিত

পীরগঞ্জে ভোমরাদহ ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল

মাদারীপুর বাংলাবাজার ঘাটে ফেরি থেকে নামতে গিয়ে পদদলিত হয়ে ৫ জনের মৃত্যু

জেলা পর্যায়ে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক পড়াশোনার পাশাপাশি সুন্দর মন-সুন্দর দেহ গড়তে খেলাধুলার বিকল্প নেই

পীরগঞ্জে ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

পীরগঞ্জে পেট্রোল পাম্পে ‘নো হেলমেট নো ফুয়েল’ ক্যাম্পিং 

ঠাকুরগাঁওয়ের বাজারে উঠেছে তরমুজ : দাম আকাশচুম্বি

ঠাকুরগাঁওয়ে জেলা আইন শৃংখলা কমিটির সভা