Monday , 18 September 2023 | [bangla_date]

বোচাগঞ্জে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

বোচাগঞ্জে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুর থেকে ছেড়ে আসা পঞ্চগর এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লেগে বাইসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছে। সেতাবগঞ্জ রেল স্টেশনের অদুরে টিএনটি রোড মেলাগাছি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
১৭ সেপ্টেম্বর রবিবার সকাল ৯টার দিকে সেতাবগঞ্জ পৌর শহরের ছুটকুর মোড় এলাকার মোঃ আজাহারুল ইসলামের পুত্র মোঃ আব্দুর রহমান (১৮) প্রতি দিনের ন্যায় বাইসাইকেল নিয়ে তার কর্মস্থল জহুরা অটো রাইস মিলে যাচ্ছিলেন। পথিমধ্যে রেল লাইন পার হতে গিয়ে পঞ্চগর এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লাগলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আবু বক্কর সিদ্দিক রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জিআরপি পুলিশ ঘটনা স্থলে এসে ব্যবস্থা গ্রহন করবে। বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ রেল এর আওতায় বেশ কয়েকটি স্থানে রেল গেট না থাকায় প্রায় দুর্ঘটনা ঘটছে বলে জানা গেছে। যেমন, সেতাবগঞ্জ সরকারী কলেজ এর মুল ফটক, তাহের মোড়, টিএনটি রোডসহ ছোট বড় আরো বেশ কয়েকটি অরক্ষিত রেল গেট রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে শিশু শহীদদের স্মরণে প্রাথমিক বিদ্যালয়ে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা

পীরগঞ্জে বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা

রাণীশংকৈলে ওসি’র বাসায় চুরি

আটোয়ারীতে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

ফুলবাড়ীতে ২০১ বছরের ঐতিহ্যবাহী ঘোড়ার মেলা শুরু

শেখপুরা ইউপির পারদিঘন গ্রামকে বাল্যবিবাহ মুক্ত ঘোষনা

বিশ্বনবীকে নিয়ে ভারতের পুরোহিত কটুক্তি করায় হাকিমপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বীরগঞ্জে আলোচনা সভা, শিক্ষা বৃত্তি প্রদান ও বৃক্ষ রোপন কর্মসূচী

রাণীশংকৈলে সাংবাদিকসহ ৫ জনের নামে অপহরণ ও ধর্ষণের মামলা

দিনাজপুরে আঞ্জুমান মুফিদুল ইসলামের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ