Sunday , 17 September 2023 | [bangla_date]

বোচাগঞ্জে শ্রমিক ইউনিয়ন ২৪৫ এর শ্রমকল্যাণ উপ-কমিটি ঘোষনা ও অফিস উদ্বোধন

মোঃ শামসুল আলম. বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের বোচাগঞ্জে গত শনিবার দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলড়ী কাভার্টভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন ২৪৫ এর শ্রমকল্যাণ উপ-কমিটি ঘোষনা ও অফিস ঘর উদ্বোধন করা হয়েছে। অফিস উদ্বোধন উপলক্ষে বিকাল ৪টায় হাট রামপুর পাবনা পাড়ায় দিনাজপুর জেলা কমিটির সভাপতি মোঃ আনোয়ারুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী। সভায় প্রধান বক্তা ছিলেন দিনাজপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ সাদাকাতুল বারী সাদা,। এছাড়াও সভায় জেলা কমিটির যুগ্ম সম্পাদক মোঃ আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শ্রী বিপুল কন্ডু, ১নং-সদস্য ইয়ারব আলী, সাবেক যুগ্ম সম্পাদক শ্রমিক নেতা মানিকুল ইসলাম, শ্রমিক নেতা আঃ খালেক, হাট রামপুর শ্রমকল্যাণ উপ-কমিটির সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। সভায় বক্তারা শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় জেলা কমিটির সর্বাত্বক সহযোগিতা কামনা করেন। এ অনুষ্ঠানে জেলা কমিটির পক্ষ থেকে বোচাগঞ্জ উপজেলার দুইজন চালক শ্রমিকের প্রত্যেককে মেয়ের বিয়ে বাবদ ২০হাজার টাকার চেক প্রদান করা হয়। সভা শেষে উক্ত মঞ্চে ওপেন কনসার্ট এর আয়োজন করে শ্রমিক নেতৃবৃন্দ। সভার পূর্বে ফিতা কেটে অফিস ঘর উদ্বোধন করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পাকেরহাটে ডেইলি চিলিং সেন্টার উদ্বোধন

ঐচ্ছিক অনুদান ও মরদেহ বহন-গোসলের খাট বিতরণ অনুষ্ঠানে মনোরঞ্জন শীল গোপাল এমপি বিএনপি এখন ভিডিও ফুটেজের রাজনৈতিক দলে পরিণত হয়েছে

পীরগঞ্জে হেরোইন সহ মাদক ব্যবসায়ী আটক

আটোয়ারী সীমান্তে বিজিবি-বিএসএফ এর মধ্যে সৌজন্য সাক্ষাৎ

দিনাজপুর মহিলা পরিষদের উদ্যোগে নারী ও কন্যার প্রতি সাইবার সহিংসতা বিষয়ে তরুনীদের সাথে মতবিনিময় সভা

বীরগঞ্জে ৫২ কোটি টাকা ব্যয়ে ঢেপা নদীর খনন কাজের উদ্বোধন করলেন এমপি গোপাল

অসহায় মানুষদের সর্বাত্মক সহযোগিতা করা জননেত্রী শেখ হাসিনার রাজনৈতিক অঙ্গীকার -মনোরঞ্জন শীল গোপাল এমপি

তেঁতুলিয়ায় জামায়াতে ইসলামী কর্তৃক সিরাতুন্নবী(সাঃ)মাহ্ফিল

বিরলে বৈরি আবহাওয়ায় উঠতি আমন ধানের ব্যপক ক্ষতি\ জনজীবন ব্যহত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ আজ অসাম্প্রদায়িক -মনোরঞ্জন শীল গোপাল এমপি