Saturday , 2 September 2023 | [bangla_date]

বোদায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের রেল মন্ত্রীর অনুদান প্রদান

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি\ পঞ্চগড়ের বোদায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ চাল ও কম্বল বিতরণ করা হয়েছে। রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট মো.নূরুল ইসলাম সুজন এমপি শনিবার বিকালে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকান ঘর পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মাঝে এসকল অর্থ ও সামগ্রী বিতরণ করেন। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২২ জন ব্যবসায়ীর মাঝে প্রত্যেককে নগদ ৫ হাজার টাকা,৩০ কেজি করে চাল ও ২ টি করে কম্বল প্রদান করা হয়। এসময় জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ,উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি,উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশা,পৌর মেয়র আজাহার আলী ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা উপস্থিত ছিলেন। উল্লেখ্য শুক্রবার রাতে অগ্নিকান্ডে বোদা বাজারের ২২ টি দোকান ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় কোটি টাকার মালামাল ও সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

করোনায় আক্রান্ত ফিফা সভাপতি

ঠাকুরগাঁওয়ে কমিউনিটি পুলিশিং ডে উদযাপনে র‌্যালি ও সভা

শোক সংবাদ

দিনাজপুরের বোচাগঞ্জে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় চারজনকে আটক করেছে বিজিবি

ঠাকুরগাঁওয়ে মহাদেবপুর জলেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুল ছাত্রী মারধরের অভিযোগ !

ঠাকুরগাঁওয়ে রমজানে বাজার নিয়ন্ত্রণ ও ভেজাল রোধে ব্যবসায়িদের সাথে পুলিশের সভা

পঞ্চগড় জেলা জাগপার সহ সভাপতি মফির ইন্তেকাল

ঘোড়াঘাটে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ২ যুবক আটক, পুলিশের প্রেস ব্রিফিং

পঞ্চগড়-১ আসনে ২৫ হাজার কর্মীর ডাটাবেইজ তৈরী করছেন আ.লীগের মনোনয়ন প্রত্যাশী মুক্তা

পীরগঞ্জে বিএনপি নেতার পাল্টা সংবাদ সম্মেলন