Saturday , 9 September 2023 | [bangla_date]

বোদায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের বোদায় পানিতে ডুবে আর রাইয়ান নামের ১৭ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার ৭ নং চন্দনবাড়ী ইউনিয়নের শমসের নগর গ্রামে। এই স্থানীয় বাসিন্দা মোঃ আবু জানান, সকালে শিশুটির মা রান্না ঘরে কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশুটি বাড়ীর উঠানে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে মা পিয়ারা খাতুন খোঁজাখুঁজি শুরু করেন। পরে কোথাও না পেয়ে বাড়ির পাশে পুকুরে রাইয়ানকে ভাসতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে বোদা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত শিশুটি শমসের নগর গ্রামের আব্দুল করিমের পুত্র বলে জানা যায়, এ ব্যাপারে বোদা থানার অফিসার ইনচার্জ সুজয় কুমার রায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় থানায় একটি ইউ’ডি মামলা দাখিল করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে ৫ শতাধিক দুস্থদের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ

এমপি গোপালের রোগ মুক্তি কামনায় প্রার্থনা সভা অনুষ্ঠিত

মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় শান্তিতে নোবেল পেলেন দুই সাংবাদিক

এমপি মনোরঞ্জন শীল গোপাল অসুস্থ, নেওয়া হচ্ছে ঢাকায়

অসহায়দের পাশে ঠাকুরগাঁওয়ের ৮৬ এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা

দিনাজপুরে মুড়ির মিলে অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা

ঠাকুরগাঁওয়ে ওএমএসের আটা কালোবাজারে বিক্রি; ভ্রাম্যমাণ আদালতে ডিলারের ৫০ হাজার টাকা জরিমানা !

দিনাজপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা

বীরগঞ্জে ছুরাতুন নেছা নূরানী ক্যাডেট একাডেমির নূরানী শিক্ষা কার্যক্রম প্রদর্শনী ও মতবিনিময় সভা

বীরগঞ্জে দাঁপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ ট্রাক্টর, ধবংস হচ্ছে রাস্তাঘাট