Saturday , 16 September 2023 | [bangla_date]

বোদায় বিদ্যুৎস্পৃষ্টে এক অটোরিকশা চালকের মৃত্যু

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের বোদায় ব্যাটারী চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ নুরু ইসলাম নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার বোদা সদর ইউনিয়নের মন্নাপড়া গ্রামের নিজ বাড়ীতে এ দুর্ঘটনাটি ঘটে। মৃতের স্ত্রী রিক্তা জানান, তার স্বামী পেশায় একজন ব্যাটারিচালিত অটোরিকশা চালক। সে নিজ বাড়িতে ব্যাটারি চালিত অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে অচেতন অবস্থায় প্রথমে বোদা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় তার অবস্থার অবনতি হলে তাকে দ্রæত ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে বোদা সদর ইউ’পির চেয়ারম্যান অখিল চন্দ্র ঘোষ (শিশা) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক অটোরিকশা চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। বোদা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে সাংবাদিকদের সাথে বিএনপি নেতার মতবিনিময়

পীরগঞ্জে জাতীয় যুব সংহতির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কাহারোলে ১১ হাজার ৬২০ হেক্টর জমিতে ভূট্টা চাষাবাদে লক্ষ্যমাত্রা নির্ধারণ

ঠাকুরগাঁওয়ে ‘ইএসডিও স্কিল ডেভলপমেন্ট সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন

অতিথি পাখিদের কলরবে মুখরিত সরকার পুকুর

বীরগঞ্জে হিমেল বাতাসে জনজীবনে বিপর্যস্ত, গভীর রাতে অসহায়দের খোঁজে ইউএনও

বীরগঞ্জে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

হাবিপ্রবিতে শুদ্ধাচার সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা

ঠাকুরগাঁওয়ে তিনদিনের প্রশিক্ষণ

হিন্দু সম্প্রদায়ের মেয়ে হয়েও দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছি-আটোয়ারীতে বিএনপি নেতা নিপুন রায় চৌধুরী