Wednesday , 13 September 2023 | [bangla_date]

বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে-এ সিজারিয়ান অপারেশন শুরু

বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ সিজারিয়ান অপারেশন কার্যক্রম শুরু করা হয়েছে। র্দীঘ নয় বছর ধরে বন্ধ থাকার পর গতকাল মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ জেলা সিভিল সার্জন ডাঃ মোস্তফা জামান চৌধুরী এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লর, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ লুৎফুল কবির, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জাহিদ হাসান সহ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এর মেডিকেল অফিসারগণ উপস্থিত ছিলেন। স্থানীয়সেবা গ্রহীতাদের সাথে কথা বলে জানা যায়, অন্তস্বত্তা মায়ের জরুরী সিজারিয়ান অপারেশন করার প্রয়োজন হলে প্রাইভেট ক্লিনিকে যাওয়া ছাড়া উপায় ছিলো না। যা গরীর ও অসহায় মানুষের জন্য অতিরিক্ত অর্থ ব্যয় হতো। সরকারী হাসপাতালে সিজারিয়ান অপারেশন চালু হওয়ায় গরীব মানুষ এই হাসপাতালেই সেবা গ্রহন করতে পারবে। এ ব্যাপারে জেলা সিভিল সার্জন ডাঃ মোস্তফা জামান চৌধুরী বলেন, আমি পঞ্চগড়ে যোগদানের পর দেখতে পাই যে সরকারী হাসপাতালে কোন প্রকার অপারেশন করার ব্যবস্থা নাই। এতে করে সাধারণ গরীব মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তাই আমি আমার প্রচেষ্টায় জেলার সকল হাসপাতালে সিজারিয়ান অপারেশন সহ অন্যান্য অপারেশন করার উদ্যোগ নিয়েছি। গরীব ও অসহায় মানুষের অপারেশন এখন থেকে সরকারী হাসপাতালেই সম্পন্ন করা হবে বলে তিনি জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবি’তে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে শিশু নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশ

পর্যটন শিল্পকে এগিয়ে নিতে নানা পরিকল্পনা বাস্তবায়নে পদক্ষেপ——-রেলমন্ত্রী আধুনিক রিসোর্ড ও ফাইফ তারকা মানের মটেল নির্মাণ—বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী

বীরগঞ্জে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ দিনাজপুরের মধ্যপাড়া পাথরখনির উৎপাদন

ঠাকুরগায়ে মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী

বাড়ীর উঠানের মাটি খুঁড়ে মিললো শিশুর বস্তাবন্দী লাশ

পঞ্চগড়ে শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণ ও অভিভাবক সমাবেশ

রাণীশংকৈলে ৭মার্চের ঐতিহাসিক ভাষণ শীর্ষক আলোচনা ও পুরস্কার বিতরণ