Tuesday , 12 September 2023 | [bangla_date]

বড়পুকুরিয়ায় ক্ষতিগ্রস্থ গ্রামবাসীর মানববন্ধন

পার্বতীপুর প্রতিনিধি\ বিভিন্ন দাবীতে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি থেকে কয়লা উত্তোলনের খনি পাশ^বর্তী পাঁচঘরিয়া ও পাতিগ্রামের ক্ষতিগ্রস্থ গ্রামবাসীরা ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে।
সোমবার সকাল ১১টায় পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের পাতরাপাড়া মোড়ে ভূমি ও বসতবাড়ি রক্ষা কমিটির ব্যানারে মানববন্ধন করেছে নারী-পুরুষ, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ভূমি ও বসতবাড়ি রক্ষা কমিটির সভাপতি মতিয়ার রহমান ও সংগঠনের সাধারণ সম্পাদক ফরহাদ আলী মন্ডলসহ ভূমিবসতবাড়ি রক্ষা কমিটির নেতৃবৃন্দ।
ভূমি ও বসতবাড়ি রক্ষা কমিটির সভাপতি মতিয়ার রহমান বিভিন্ন দাবী তুলে ধরে বলেন, কয়লাখনির পশ্চিমে পাচঘরিয়া ও পাতিগ্রামের ঘর-বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। খনির ভূ-গর্ভ থেকে কয়লা উত্তোলনের ফলে বাড়ি-ঘরে ফাটল ধরেছে। যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। কিন্তু কোন পদক্ষেপ গ্রহণ করেননি। ক্ষতিগ্রস্থ এলাকার বেকারদের চাকুরী দেওয়ার কথা থাকলেও চাকুরী দেওয়া হয়নি। খনি কর্তৃপক্ষ সমঝোতা চুক্তি ভঙ্গ করে বহিরাগতদের চাকুরী দিচ্ছেন। ক্ষতিগ্রস্থ এলাকায় পানির সংকট। বর্ষাকালে সাধারণ জনগণ স্কুল-কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের জন্য রাস্তা পূন:নির্মান করতে হবে। খনির কারণে পরিবেশ, রাস্তা, সামাজিক প্রতিধ্বনিগুলোর সঠিক রক্ষনাবেক্ষণের জন্য সিএসআর ফান্ড থাকলেও তা ক্ষতিগ্রস্থ এলাকায় দেয়া হচ্ছে না।
উল্লেখ্য, ২৯মে ও ৯ জুলাই বাড়ি-ঘরে কম্পন জনিত ফাটলের বিষয়ে বড়পুকুরিয়া কয়লাখনি কর্তৃপক্ষকে পত্রের মাধ্যমে অবগত করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে থানার অফিসার ইনচার্জকে বিদায় সংবর্ধনা।।বিস্তারিত জানতে টাচ্ করুন

বোদা প্রেসক্লাবের কমিটি গঠন নজরুল সভাপতি ও বাবু সম্পাদক পুরনায় নির্বাচিত

বিদ্রোহী প্রার্থীদের খারাপ পরিণতি ভোগ করতে হবে -ওবায়দুল কাদের

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ছাত্রলীগের ইফতার বিতরণ।

বীরগঞ্জে ভ্যানে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বীরগঞ্জে রূপালী ব্যাংকের নতুন ভবন শুভ উদ্বোধন

রাণীশংকৈলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় শুক নদীর পাড়ের মাটি কেটে নিয়ে যাচ্ছে দূর্বৃত্তরা

বীরগঞ্জে একদিনে ২৪জন করোনা রোগী সনাক্ত

হরিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত