Saturday , 30 September 2023 | [bangla_date]

মায়ের সাথে নানার বাড়ি যাওয়া হলো না শিশু অনু’র

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় মায়ের সঙ্গে নানার বাড়ি যাওয়া হলোনা তিন বছরের শিশুকন্যা অনু রায়ের। বেপরোয়া গতির একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় প্রাণ গেছে তার। এ সময় তার মা মালনী রায় আহত হয়।

দুর্ঘটনায় অটোরিকশা চালকসহ চারজন
গুরুত্বর আহত হন। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার নেকমরদ – ভাউলার হাট সড়কের গণ্ডগ্রাম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুকন্যা অনু রায় (৩) উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া মন্ডলপাড়া গ্রামের সাগর রায়ের একমাত্র মেয়ে।

বিষয়টি নিশ্চিত করেন রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম।

আহতরা হলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার মটরা গ্রামের নরেন রায়ের ছেলে রনজিত (১৭) বালিয়াডাঙ্গী উপজেলার পদম পুকুর এলাকার মরিয়ম বেগম (৫০) রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া মন্ডলপাড়া গ্রামের সাগর রায়ের স্ত্রী মালনী রায় (৩০)
ও অটোরিকশা চালক রাণীশংকৈল উপজেলার যদুয়ার গ্রামের জিয়াউর রহমান
(৪৫)

ফায়ার সার্ভিসের কর্মীরা আহতের উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের দিনাজপুর মেডিকেল হাসপাতাল রেফার্ড করেন কর্মরত চিকিৎসকরা।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল জানান,
ঘাতক অটোরিকশাটিকে আটক করে থানায় নেওয়া হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে। স্থানীয় গ্রামবাসীর দাবি অনুযায়ী লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কোন ধরণের অভিযোগ পাওয়া যায়নি তাই মরদেহ সৎকারের জন্য অনুমতি দেওয়া হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জের ব্যবসায়ী বিপুল ৭ দিনেও সন্ধান মিলেনি

ফুলকুঁড়ি আসর শহর শাখায় প্রাণবন্ত গেট-টুগেদার

পীরগঞ্জ জাবরহাটে কেন্দ্রীয় জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

রাণীশংকৈলে আজকের দর্পণ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বোচাগঞ্জে সড়ক নির্মান কাজে ধীরগতি দুর্ঘটনা আর ধুলোবালুতে অতিষ্ঠ পথচারীরা

বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের ঘটনার প্রতিবাদে দিনাজপুরে মহিলা পরিষদের মানববন্ধন

জেবুন্নেছার বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা নেবে দুদক

বীরগঞ্জে নবাগত ইউএনও জিনাত রেহানার সাথে সুধীজনদের মতবিনিময়

মুক্তিযুদ্ধ এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনে  আদিবাসীরা অগ্রণী ভূমিকা পালন করছেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিমান দু.র্ঘট.নায় প্রাণহা,নিতে দিনাজপুর মহিলা পরিষদের শো,ক র‌্যালী