Saturday , 9 September 2023 | [bangla_date]

যৌন নিপীড়নের দায়ে হাবিপ্রবির ২ ছাত্র বহিষ্কার

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রকে ১ বছর করে একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে আবাসিক হল থেকেও তাদের স্থায়ী বহিষ্কার করা হয়েছে।
ইঞ্জিনিয়ারিং অনুষদের এক ছাত্রীকে টিএসসির সামনে যৌন নিপীড়নের দায়ে মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী সাখাওয়াত হোসেন সোহাগকে বহিষ্কার করেছে প্রশাসন।
এর আগে একই ছাত্রীকে শারীরিক আঘাতের অভিযোগে সোহাগকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
যৌন নিপীড়নের আরেকটি অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ১৮ ব্যাচের শিক্ষার্থী রিফুজার রহমান রনিকে ১ বছরের জন্য বহিষ্কার করেছে প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুর রহমান সই করা সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘গত ২ আগস্ট ক্যাম্পাসের অভ্যন্তরে দশ তলা বিল্ডিংয়ের সামনে এবং বিভিন্ন সময়ে অন্যান্য স্থানে সংঘটিত নিপীড়নের ঘটনায ম্যানেজমেন্ট বিভাগের এক ছাত্রীর অভিযোগ ‘যৌন নিপীডন প্রতিরোধ কমিটি’ কর্তৃক তদন্তে প্রমাণিত হওযায উক্ত কমিটির সুপারিশের ভিত্তিতে ঙৎফরহধহপব ড়ভ ঝঃঁফবহঃ ধহফ উরংপরঢ়ষরহব-এর ১৪ এবং ১৫ ধারা অনুযাযী সংঘটিত অপরাধের দায়ে একাডেমিক কার্যক্রম হতে ০১ (এক) বছর ও আবাসিক হল হতে স্থাযীভাবে বহিষ্কার করা হল।’’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশীদ বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনির্মাণে সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। যারা শৃঙ্খলাবিরোধী কর্মকান্ড করবে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে গীতা প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণকালে বক্তারা আমাদের প্রজন্মদের মোবাইল ফোনে আসক্ত না করে গীতা চর্চায় সম্পৃক্ত করতে হবে

বঙ্গবন্ধু কন্যা ক্ষমতায় আছে বলেই দেশের মানুষ শান্তিতে আছে —-হুইপ ইকবালুর রহিম

যত্রতত্র ভাবে গড়ে উঠা অটো মিলের ছাই ও ধুলোবালুতে অতিষ্ঠ সেতাবগঞ্জ পৌরবাসী

আটোয়ারীতে বেগম খালেদা জিয়া’র রুহের  মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

আটোয়ারীতে বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

ঋণ গ্রহীতাদের সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক

বোচাগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান আফছার আলীর দায়িত্বভার গ্রহন

প্রভাষক বাবুল হোসেনের মায়ের ইন্তেকাল

বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজে অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মো.জামিউল হককে বিদায় সংর্বধনা প্রদান

রাণীশংকৈলে ওয়ার্কস পার্টির বিক্ষোভ সমাবেশ

বালিয়াডাঙ্গীতে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করতে চায় এ্যাড: আবেদুর রহমান!