Thursday , 7 September 2023 | [bangla_date]

রাজবাটী কালিয়া কান্তজিউ মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষ্যে ভক্তদের জন্য প্রসাদ প্রদান করলেন রাজ দেবোত্তর এস্টেটের ট্রাস্টি জেলা প্রশাসক

রাজবাটী কালিয়া কান্তজিউ মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষ্যে
ভক্তদের জন্য প্রসাদ প্রদান করলেন রাজ
দেবোত্তর এস্টেটের ট্রাস্টি জেলা প্রশাসক
দিনাজপুর রাজ দেবোত্তর এস্টেটের ট্রাস্টি ও দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ শ্রীশ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষ্যে রাজবাটী কালিয়াকান্তজিউ পরিদর্শন করতে এলে রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট রণজিৎ কুমার সিংহ এবং কমিটির সদস্যরা তাকে ফুল দিয়ে সংবর্ধনা জানায়। জেলা প্রশাসক ভক্তবৃন্দের মাঝে ফল ও মিস্টান্ন প্রসাদ প্রদান করেন।
জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করিম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর দিনাজপুরের উপ-পরিচালক মকলেছুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম, সদর উপজেলা এসিল্যান্ড সাথী দাস। এছাড়া আরও উপস্থিত ছিলেন রাজ দেবোত্তর এস্টেটের অন্যতম সদস্য ডাঃ ডিসি রায়, স্বরূপ বকসী বাচ্চু, এ্যাডঃ সরজ গোপাল রায় ও শ্যামল কুমার ঘোষ। রাজ দেবোত্তর এস্টেটের ট্রাস্টি ও জেলা প্রশাসক শাকিল আহমেদ রাজবাটী কালিয়াকান্তজিউ মন্দির পরিদর্শনকালে বলেন, অবিলম্বে ভক্তদের ব্যবহারের জন্য মন্দির প্রাঙ্গণে দুইটি উন্নতমানের টয়লেট নির্মাণ করা হবে। এজেন্ট রণজিৎ কুমার সিংহ বলেন, রাজবাটী মন্দিরে ভক্তদের দীর্ঘদিনের দাবী ছিলো এই টয়লেটের। সেই দাবী আজ পুরণের ঘোষনা দিলেন ট্রাস্টি ও জেলা প্রশাসক।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে দিন্যব্যাপী অ্যালামনাই এসোসিয়েশন সেমিনার অনুষ্ঠিত

ঠাকুরগাঁও হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় এক শিশুর মৃত্যুর অভিযোগ

তরুন প্রজন্মদের দেশপ্রেমে জাগ্রত করার প্রেরনা ৭ মার্চের ভাষণ ———হুইপ ইকবালুর রহিম

হরিপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের অধিকার আদায়ে কমিটি গঠন

কাহারোলে ধানের শীষ প্রার্থী মনজুরুলের বিশাল নির্বাচনি জনসভা সড়ক, মসজিদ, মন্দির, কবরস্থান, শ্মশানঘাটসহ কাঁচা রাস্তাগুলোর উন্নয়নের প্রতিশ্রুতি

বিরলে ওসমান হাদীর গায়েবানা জানাযা অনুষ্ঠিত

আটোয়ারী আ’লীগের নবনির্বাচিত সভাপতি-সম্পাদককে সংবর্ধনা

ঠাকুরগাঁওয়ে ভুট্টার ভালো দাম খুশি কৃষক

পঞ্চগড়ে বেকার যুবকদের কর্মসংস্থানে মাশরুম ও মুক্তা চাষ প্রশিক্ষণ

বীরগঞ্জে আবারও জেঁকে বসেছে তীব্র শীত