Friday , 8 September 2023 | [bangla_date]

রাণীশংকৈলে আলী আকবর এমপি’র ছেলে সাবেক ইউপি চেয়ারম্যান লিটনের ইন্তেকাল

রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সাবেক এমপি মরহুম আলী আকবরের ছেলে ৮নং নন্দুয়ার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, সাবেক জেলা পরিষদ সদস্য এখলাসুর রহমান লিটন (৫০) বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সন্ধায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
দীর্ঘদিন ধরে লিভারের রোগে ভুগছিলেন। মৃত্যু কালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বিকাল সাড়ে ৩টায় সন্ধারই ইদগাহ মাঠে জানাযা শেষে মরহুমের লাশ পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। লিটনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন- জেলা আ’লীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান সাদেক কুরাইশি,উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম, পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আখত্রাুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি সইদুল হক, ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য ইয়াশিন আলী, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, পীরগঞ্জ আ’লীগ সম্পাদক রেজুয়ানুল হক বিপ্লব, আ’লীগ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ,জাতীয়পাটির যুগ্নআহবায়ক ঠিকাদার আবু তাহের, আ’লীগ যুগ্ন সাধারন সম্পাদক আহম্মেদ হোসেন বিপ্লব,সাবেক মেয়র আলমগীর সরকার ও মখলেসুর রহমান, বীরমুক্তিযোদ্ধা হবিবর রহমান, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, মাওলানা মাসউদ আলম, জানাযা নামাজ পড়ান মরহুমের চাচাতো ভাই মাওলানা মাইনুউদ্দীন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

তেঁতুলিয়ায় যুব উন্নয়ন অধিদপ্তরের জনসচেতনতামূলক প্রশিক্ষণ

ঠাকুরগাঁয়ে বৃষ্টি জন্য পানি নামায আদায়

পীরগঞ্জে সেলাই প্রশিক্ষণ কেন্দ্র উদ্ধোধন

ঠাকুরগাঁওয়ে পানদোকানদার সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিত- সভাপতি – নওশাদ ও সাধারণ সম্পাদক- আকুল,

রানীশংকৈলে পাগলু ট্রাক্টর সংঘর্ষ হয়ে ১জনের মৃত্যু

পার্বতীপুরে ভুট্টা ক্ষেতে কীটনাশক স্প্রে করে ক্ষতিসাধন

হরিপুরে হাত-পা বাধা পলিথিনে মোড়ানো মাদ্রাসা ছাত্র উদ্ধার

বীরগঞ্জে ঐতিহাসিক হাঁস খেলা

নারী কাবাডি বিশ^কাপে রেফারী হিসেবে মনোনয়ন পেয়েছে ফুলবাড়ীর মোহাম্মদ আলী

নিখোঁজের ২ দিন পর নদী থেকে উদ্ধার এক বৃদ্ধার মরদেহ

নিখোঁজের ২ দিন পর নদী থেকে উদ্ধার এক বৃদ্ধার মরদেহ