Saturday , 9 September 2023 | [bangla_date]

রাণীশংকৈলে প্রাথমিক বিদ্যালয়ে শ্রেষ্ঠ হলেন যারা

স্টাফ রির্পোটার ঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ এর আওতায় ৮ ক্যাটাগরিতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ট সহকারী শিক্ষা কর্মকর্তা, শিক্ষক ও শ্রেষ্ট বিদ্যালয়,এবং ব্যবস্থাপনা কমিটিতে যারা ভালো করেছেন। তাদের নির্বাচিত করে তালিকা প্রকাশ করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। গত ৭ সেপ্টম্বর বৃহস্পতিবার প্রকাশিত তালিকা ঘেটে দেখা যায়,সহকারী শিক্ষা কর্মকর্তা সীমান্ত কুমার বসাক শ্রেষ্ঠ সহকারী শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হয়েছেন। বলঞ্চা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজহান আলী ও মীরডাঙ্গী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারজানা আক্তারী শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। এছাড়াও সহকারী শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন বাকসা সুন্দুরপর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহেল রানা,রাণীশংকৈল মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছেলিমা সিদ্দিকা। অপরদিকে ভান্ডারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিলারা বেগম শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়েছেন। শ্রেষ্ঠ সরকারী প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছেন ভরনিয়া মশালডাঙ্গী সরকারী প্রাথমিক বিদ্যালয়। রাণীশংকৈল মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাইফুর রহমান শামীম শ্রেষ্ট সভাপতি নির্বাচিত হয়েছেন।

উপজেলা শিক্ষা কর্মকর্তা রাহিম উদ্দীন শনিবার (৯ সেপ্টম্বর) বলেন, প্রতি বছরের শিক্ষা সপ্তাহে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয় থেকে আবেদনের মাধ্যমে ৮ ক্যাটাগরিরতে বার্ষিক কর্ম ম‚ল্যয়নের উপর ভিত্তি করে শ্রেষ্ঠতা নির্বাচিত করা হয়। নির্বাচিতদের তালিকা বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে। নির্বাচিতদের মাঝে খুব শিগগির পদক ও সনদপত্র বিতরণ করে সন্মানিত করা হবে ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

গাইবান্ধার সাবেক এমপি শাহ সারওয়ার কবির দিনাজপুরে গ্রেফতার

শেখ হাসিনার উপহার মাদ্রাসার ছাত্রদের মাঝে কম্বল বিতরণ

বীরগঞ্জে বৈরাগীবাজার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পীরগঞ্জে কৃষক সমিতির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সেতাবগঞ্জ ব্যবসায়িক সমতির আহবায়ক সাহান পারভেজ সদস্য সচিব মাহাবুবুর রহমান খান

সেতাবগঞ্জ ব্যবসায়িক সমতির আহবায়ক সাহান পারভেজ সদস্য সচিব মাহাবুবুর রহমান খান

সমন্বয়কদের আওয়ামী লীগ ও জাতীয় পার্টির হুমকির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

“পাটজাত পণ্য তৈরীকরণ ও ব্যবসায় ব্যবস্থাপনা” শীর্ষক প্রশিক্ষন উদ্বোধনকালে অতিরিক্ত জেলা প্রশাসক পরিবেশের ভারসাম্য রক্ষায় পলিথিনের ব্যবহার পরিহার করে পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে হবে

রাণীশংকৈলে মাছ চাষে মুরগির বিষ্ঠা, জনজীবন অতিষ্ঠ!

বীরগঞ্জে রাস পূর্ণিমা মহোৎসব উদ্বোধন

রানীশংকৈল জাতীয় পাটির দ্বি-বার্ষিক ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত