Saturday , 30 September 2023 | [bangla_date]

রাণীশংকৈলে শিশুকন্যা দিবসে শিশু অনু’র মৃত্যু

স্টাফ রির্পোটার ঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শিশুকন্যা দিবসে মায়ের সঙ্গে নানার বাড়ি যাওয়া পথে তিন বছরের শিশু সড়ক দুর্ঘটনায় নিহত হয়। বেপরোয়া গতিতে একটি ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় লেগে এ দূর্ঘটনা ঘটে।। এ সময় তার মা মালনী রায় আহত হয়।

দুর্ঘটনায় অটোরিকশা চালকসহ চারজন আহত হয়। শনিবার উপজেলার নেকমরদ – ভাউলার হাট সড়কের গন্ডগ্রাম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুকন্যা অনু রায় (৩) উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া মন্ডলপাড়া গ্রামের সাগর রায়ের একমাত্র মেয়ে।
বিষয়টি নিশ্চিত করেন রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম।
আহতরা হলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার মটরা গ্রামের নরেন রায়ের ছেলে রনজিত (১৭) বালিয়াডাঙ্গী উপজেলার পদম পুকুর এলাকার মরিয়ম বেগম (৫০) রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া মন্ডলপাড়া গ্রামের সাগর রায়ের স্ত্রী মালনী রায় (৩০)
ও অটোরিকশা চালক। অটোরিকশা চালকের পরিচয় পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের কর্মীরা আহতের উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের দিনাজপুর মেডিকেল হাসপাতাল রেফার্ড করেন কর্মরত চিকিৎসকরা।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল জানান, অটোরিকশাটিকে আটক করে থানায় নেওয়া হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে শেষ মুহূর্তে দুটি ইউপিতে উৎসব আমেজে ভোট

কাহারোলে পাটের ফলন ভাল ও চাষীরা দাম পেয়ে খুশী

বীরগঞ্জে গাঁজা সহ আটক ১

নিমনগর ফুলবাড়ী বাসস্ট্যান্ডে ব্যবসায়ী সংস্থার উদ্যোগে ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত

বোদায় ‘সু-বোধের সন্ধানে’ কাব্যগ্রন্থের মোড়ক উম্মোচন অনুষ্ঠিত

রাণীশংকৈলে ইএসডিও’র প্রসপারিটি প্রকল্পের অবহিতকরণ সভা

দিশেহারা বিএনপি’র এখন একমাত্র পথ সন্ত্রাস এবং ষড়যন্ত্র -মনোরঞ্জন শীল গোপাল এমপি

হরিপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের ১৯৯৯ ব্যাচের আর্থিক প্রদান

দিনাজপুরে জনসংগঠন ঐক্য পরিষদের উদ্যোগে র‌্যালী, মানববন্ধন ও ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান

ঠাকুরগাঁওয়ে প্রেমিকা ধর্ষনের ঘটনায় মামলা –প্রেমিক গ্রেফতার