Sunday , 17 September 2023 | [bangla_date]

শিশু একাডেমীতে মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বাংলাদেশ শিশু একাডেমী দিনাজপুর জেলা শাখার আয়োজনে প্রশিক্ষক, অভিভাবক ও প্রশিক্ষনার্থীদের নিয়ে মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মহিবুজ্জামান।
শনিবার সকাল ১০টায় শিশু একাডেমী মিলনায়তনে বাংলাদেশ শিশু একাডেমী দিনাজপুর জেলা শাখার আয়োজনে প্রশিক্ষক, অভিভাবক ও প্রশিক্ষনার্থীদের নিয়ে মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় সরকার দিনাজপুরের উপ-পরিচালক মোঃ মোখলেছুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিরিক বক্তব্য রাখেন বাংলাদেশ শিশু একাডেমীর মহাপরিচালক আনজীর লিটন। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিশু একাডেমী দিনাজপুর জেলা শাখার জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আখতারুজ্জামান। উপস্থিত ছিলেন সাবেক জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ সাইফুল আলম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মোর্শেদ আলী খান প্রমূখ।
শেষে বাংলাদেশ শিশু একাডেমি দিনাজপুর জেলা শাখার প্রশিক্ষনার্থী শিশুদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত সচিব মোঃ মহিবুজ্জামান ও বাংলাদেশ শিশু একাডেমী মহাপরিচালক আনজীর লিটন দিনাজপুর শিশু একাডেমীর বিভিন্ন বিভাগ ও ভবন ঘুরে ঘুরে দেখেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে শিশু উন্নয়নে পৌরসভার সাথে বাজেট বরাদ্দ বিষয়ক সংলাপ

বীরগঞ্জে অভিমান করে দুই কিশোরী’র আত্মহত্যা

বীরগঞ্জে অভিমান করে দুই কিশোরী’র আত্মহত্যা

পার্বতীপুরে বিনামূল্যে পাটবীজ  ও রাসায়নিক সার বিতরণ

পার্বতীপুরে বিনামূল্যে পাটবীজ ও রাসায়নিক সার বিতরণ

ঠাকুরগাঁওয়ে করোনা আক্রান্ত শনাক্ত বেড়েছে। একদিনে ৭ জন আক্রান্ত। মৃত্যু ০১ জন।

মহিলা পরিষদের উদ্যোগে চিরঞ্জিব সুফিয়া কামালের জন্ম বার্ষিকী পালিত

রাণীশংকৈলে আগাম জাতের ধান কাটায় কৃষকেরা ব্যস্ত

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবীতে দিনাজপুরে সংবাদ সম্মেলন

বীরগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধে সন্ত্রাসীদের হামলায় আহত -১

ঠাকুরগাঁওয়ে অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন

আটোয়ারীতে পুলিশ কর্তৃক অপহরণকারী আটক ও ভিকটিম উদ্ধার