Sunday , 17 September 2023 | [bangla_date]

শেখপুরা ইউপির পারদিঘন গ্রামকে বাল্যবিবাহ মুক্ত ঘোষনা

“আমার গ্রাম, আমার দায়িত্ব- শিশুর জীবন হোক বাল্য বিয়ে মুক্ত” এই প্রকল্পের আওতায় ‘আমিই পারি বাল্যবিবাহ প্রতিরোধ করতে’ প্রচারাভিযানের অংশ হিসেবে দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নের আয়োজনে দিনাজপুর এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় পারদিঘন গ্রামকে বাল্যবিবাহ মুক্ত ঘোষনা করা হয়েছে।
‘অমূল্য রতœ আমার মেয়ে-১৮’র আগে দেব না বিয়ে, কাটুক জীবন তার পড়া-খেলা-আনন্দ নিয়ে’ -এই শ্লোগানকে সামনে রেখে শনিবার বুড়ি ঠাকুর মন্দির প্রাঙ্গনে পারদিঘন গ্রামকে বাল্যবিবাহ মুক্ত গ্রাম ঘোষনা অনুষ্ঠানে ইউপি সদস্য মোঃ নুর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসিবে বক্তব্য রাখেন ইউপি সদস্য মোঃ আব্দুল হারিজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মোস্তাকিম ইসলাম, পারদিঘন জামে মসজিদের ইমাম হাফেজ হাদিউল ইসলাম, সাংবাদিক কাশী কুমার দাস, ডিভিসি’র সভাপতি সামিউল ইসলাম। অনুষ্ঠানে বাল্যবিবাহমুক্ত গ্রাম হিসেবে পারদিঘন গ্রামকে ঘোষনাপত্র পাঠ করেন লিপি রায়। শুভেচ্ছা বক্তব্য রাখেন লিটন চন্দ্র রায়। সঞ্চালকের দায়িত্ব পালন করেন শারমিন নাহার সার্বিক তত্ত¡াবধায়নে ছিলেন ওয়ার্ল্ড ভিশন দিনাজপুর এরিয়া প্রোগ্রাম অফিসার দিনো দাস। গ্রাম উন্নয়ন কমিটি, যুব ও শিশু ফোরাম এর সদস্যরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধু’র ম্যুরালে’র ভিত্তিপ্রস্থর উদ্বোধন

চিরিরবন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদত্যাগ, এমপি হতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল

বীরগঞ্জে গরু চুরির আতঙ্কে গোয়াল ঘরে রাত কাটাচ্ছেন কৃষক

বীরগঞ্জে গরু চুরির আতঙ্কে গোয়াল ঘরে রাত কাটাচ্ছেন কৃষক

বীরগঞ্জে আদর্শ গ্রামে বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

পীরগঞ্জে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

বোচাগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

দিনাজপুরে বুননভাতি’র বর্ষপুতি অনুষ্ঠিত

“দিনাজপুরের মানুষ আমরা ফিলিস্তিনের সঙ্গে আছি”র আয়োজনে গণহত্যা বন্ধ করো- ফিলিস্তিন স্বাধীন করো শীর্ষক প্রতিবাদ বিক্ষোভ মিছিল

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ঝাড়বাড়ি গোগরে নারী সমাবেশ ও মতবিনিময় সভা

জীবনযুদ্ধে জয়ী বীরগঞ্জের এক জয়িতা নারী